যাদবপুর পাচ্ছে না উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা, নেপথ্যে বাজেট

জাতীয় স্তরে একাধিক সাফল্য সত্ত্বেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা Institute of Eminens’র তকমা দেওয়া হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের পর বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় জ্বলজ্বল করেছে বাংলার যে বিশ্ববিদ্যালয়ের নাম তা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadabpur University)। চলতি বছরের NIRF Ranking-ও দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও যাদবপুরের স্থান প্রথমে। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সার্বিক ভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশে। এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগে দশম স্থান, ফার্মাসি বিভাগে অষ্টাদশ স্থান এবং গবেষণা ক্ষেত্রে ১৯তম স্থানে যাদবপুর। বিশ্ববিদ্যালয় বিভাগে যাদবপুরের আগে রয়েছে তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু জাতীয় স্তরে এত সাফল্য সত্ত্বেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা Institute of Eminence’র তকমা দেওয়া হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সম্প্রতি রাজ্যের উচ্চশিক্ষা সচিবকে এমনই চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। চিঠি পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। কিন্তু কেন এই তকমা পেল না যাদবপুর? নেপথ্যে উঠে এসেছে বাজেট(Budget) সম্পর্কিত জটিলতা।

আরও পড়ুন আদিবাসীদের ডাকা বনধ ও রেল অবরোধ, প্রভাব একাধিক জেলায়

কী সেই জটিলতা? নিয়মানুযায়ী দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা Institute of Eminence’র তকমা পেলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার কোটি টাকার সাহায্য দেওয়া হয়। তবে সেই টাকার ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫০ কোটি টাকা দেয় কেন্দ্র সরকার এবং বাকি ২৫ শতাংশ অর্থাৎ ২৫০ কোটি টাকা দেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের যে ভাঁড়ে মা ভাবানী দশা তাতে করে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ২৫০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। আর তাই কেন্দ্র সরকারও ৭৫০ কোটি টানা বিনিয়োগে রাজী নয়। আর এই টানাপোড়েনের জেরেই যাদবপুরের হাত থেকে এই নিয়ে দ্বিতীয়বার শিরোপার তকমা হারিয়ে যাচ্ছে। এর আগেই এই একই রকম ঘটনা ঘটেছিল ২০১৮ সালেও। সেই বছর কেন্দ্র সরকার দেশের অন্য কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যাদবপুরকেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বেছে নিয়েছিল। কিন্তু সেই সময়ই এই একই সমস্যা মাথাচাড়া দেয়। তার জেরে সেই বছরও শিরোপা পেতে পেতেও তা হাতছাড়া হয় যাদবপুরের।

স্থলভাগে আঘাত হানার পর আরও ভয়ংকর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক