‘আজ্ঞাবহ’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ফেরানোর চেয়েও নিজের ‘আজ্ঞাবহ’ অস্থায়ী উপাচার্য ‘বিজেপি সমর্থক’ বুদ্ধদেব সাউয়ের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজভবনে নিয়োগ কর্তা রাজ্যপালের সঙ্গে বৈঠকে নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেন অস্থায়ী উপাচার্য। সেই আশঙ্কার কথা শুনে রাজ্যের সাংবিধানিক প্রধান আশ্বাস দিয়েছেন, ‘আপনিও চিন্তা করবেন না। আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করব।’

ছাত্র মৃত্যু নিযে যখন উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক তখনই যোগ্য অধ্যাপকদের উপেক্ষা করে বিজেপির একনিষ্ঠ সমর্থক বুদ্ধদেব সাউকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত কয়েকদিন ধরে দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফেরাতে পারেননি নয়া অস্থায়ী উপাচার্য। এদিন সকালে ‘নিয়োগকর্তা’ প্রভুর তলব পেয়ে সকাল পৌনে এগারোটা নাগাদ রাজভবনে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সদস্য। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে বৈঠক। ওই বৈঠকে অস্থায়ী উপাচার্যের কাছ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন রাজ্যপাল। র‍্যাগিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার জন্য উপাচার্যকে নির্দেশ দিয়েছেন। এমনকি নিরাপত্তার কারণে আরএফআইডি কার্ড চালুর বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে বলেছেন।

সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন। রাজ্যপাল আশ্বাস দিয়ে বলেন, ‘নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমি বিষয়টি দেখব’। জনগণের অর্থের আদ্যশ্রাদ্ধ করে যাদবপুরের অস্থায়ী উপাচার্য ও তার পরিবারের সবাইকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিজেপি নেতাদের দয়ায় রাজ্যপালের চেয়ারে বসা আনন্দ বোস।

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই