তিন হাসপাতাল ঘুরে জেলে ঠাঁই জিতেন্দ্রর

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন হাসপাতাল (Hospital) ঘুরে অবশেষে জেলেই ঠাঁই হল আসানসোলে কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tewari)। শুক্রবার সকালে প্রেসিডেন্সি জেলে ঢোকানো হয় তাঁকে।

বুকে ব্যথা করছে এমন দাবি করায় কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে বুধবার আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান চিকিৎসকরা বিজেপি নেতাকে ভর্তি করেননি। আসানসোল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। সেখানে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান ভর্তির প্রয়োজন নেই জিতেন্দ্রর। এরপর শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছন জিতেন্দ্র। ভোরে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু রাজ্যের সেরা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়ে দেন বিজেপি নেতাকে ভর্তির প্রয়োজন নেই। তিন হাসপাতালের চিকিৎসকদের এই সিদ্ধান্তের পর বিজেপি নেতাকে এদিন সকালে প্রেসিডেন্সি জেলে ঢোকানো হয়।

হাসপাতাল সূত্রে খবর, গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে বলে জিতেন্দ্র চিকিৎসকদের জানিয়েছেন। সেই মতো জিতেন্দ্রের ৩ বার স্বাস্থ্য পরীক্ষা করা করা হয়। কিন্তু তিনবারই পরীক্ষায় নেতিবাচক কিছু মেলেনি। এদিন সকাল ৭টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে ঢোকানো হয় জিতেন্দ্র তিওয়ারিকে।

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০