কসবা ডিআই অফিসে ধুন্ধুমার, চাকরিহারা-পুলিশের হাতাহাতি-লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবায় ডিআই অফিসের সামনে চাকরিহারাদের তুমুল বিক্ষোভ। তাঁদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। তালা ভেঙে গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ চাকরিহারাদের বিরুদ্ধে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি না যাওয়ার আশ্বাসের পরেও চিঁড়ে ভেজেনি। বহু চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মী নিজের ইচ্ছায় স্কুল ফিরলেও, অনেকেই রাজি নয়। তাঁদের দাবি স্থায়ী সমাধান। রাজ্যের সর্বত্র সেই একই ছবি। কোথাও দেখা গিয়েছে ডিআই অফিসে তালা দিচ্ছেন চাকরিহারারা। আবার কোথাও তালা ভাঙছেন।

চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কসবার ডিআই অফিস চত্বর৷ পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। এখানেই থেমে নেই,  তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা৷ ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা৷

বিক্ষোভাকীরদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে ৷ ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থও হয়ে পড়েন৷ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷ জানা গিয়েছে, কয়েককজনকে টেনে হিঁচড়ে বের করে আনারও অভিযোগ উঠেছে।

তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের গায়ে হাত তোলা কেন হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ডিসি এসএসডি বিদিশা কলিতা। পুলিশের দাবি, সরকারি সম্পত্তি নষ্টের চেষ্টা চলছিল। তা রক্ষা করার জন্যই বিক্ষোভকারীদের সরানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল বিক্ষোভকারী চাকরিহারারা। ডিআই অফিসে আটকে পড়েছিলেন অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁদের আশ্বাস দিয়েছেন, জীবন থাকতে কোনও যোগ্যের চাকরি যেতে দেবেন না। কারা অযোগ্য, তাঁদের কেন অযোগ্য বলা হচ্ছে, আদৌ তাঁরা অযোগ্য কি না, তা-ও যে রাজ্য সরকার খতিয়ে দেখবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কিন্তু স্থায়ী সমাধান ছাড়া কোনও কিছুই শুনতে নারাজ বিক্ষোভকারীরা।

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের