চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাসে

নিজস্ব প্রতিনিধিঃ বিচারপতি অমৃতা সিনহার বিচার্য বিষয় বদলের আবেদন গ্রহণ করল না বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ। আগামী ১০ জুন থেকে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। কিন্তু সেই শুনানির আগে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার গরমের ছুটির পর আদালত খুলতে এই মামলা  যায় কৌশিক চন্দের বেঞ্চে। কিন্তু অমৃতা সিনহার বিচার্য বিষয় সংক্রান্ত বিষয়  নিয়ে হস্তক্ষেপ করল  কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ। এই মামলা ফেরান হয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে।

কলকাতা হাইকোর্টে প্রধানত পুলিশি নিষ্ক্রিয়তা  সংক্রান্ত মামলার শুনানি হত  বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। তবে গরমের ছুটির পর এই সংক্রান্ত মামলার শুনানি সরে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এরফলে মামলাকারীরা  বিচারপতির বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। কেন এই মামলা অমৃতা সিনহার এজলাসে গিয়েছে তা নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। কারণ, বিচারপতি সিনহার বেঞ্চে মূলত শুনানি হয়ে থাকে পুরসভা সংক্রান্ত মামলার।

উল্লেখ্য, এরআগে  কোন মামলার শুনানি পচ্ছন্দ না হলে বিচারপতিদের এজলাসের সামনে ধরনা, এজলাস বয়কট, এমনকি তাঁর এজলাস থেকে মামলা সরিয়ে  নেওয়ার মত ঘটনা ঘটেছে। তবে এই প্রথমবার কোন বিচারপতির এজলাস থেকে মামলা সরান নিয়ে দায়ের হল মামলা। আগামী ১০ জুন হতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ