আলোচনায় বসতে প্রস্তুত, একাধিক শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের দফায় দফায় বিক্ষোভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের কাছে ইমেল পাঠিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন। তবে আলোচনায় বসতে রাজি হয়নি চিকিৎসকেরা। মঙ্গলবার গোটা রাত তারা কাটালেন স্বাস্থ্য ভবনের সামনে। কিন্তু তাতে জট না কাটলে অবশেষে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছে প্রকাশ করল জুনিয়র চিকিৎসকেরা।

তবে আলোচনার আগে একাধিক শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি, এই আলোচনায় উপস্থিত রাখতে হবে বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের। শুধু তাই এই আলোচনা করতে হবে ওপেন ফোরামে। সেখানে যাতে উপস্থিত থাকে  সংবাদমাধ্যম। বলা বাহুল্য, জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন  আলোচনায় বসলেই যে অবস্থান তুলে নেওয়া হবে তা নয়। দাবি পূরণের জন্য সরকার কী পদক্ষেপ করছে তা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে সরকার তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনকারী চিকিৎসকদের। কিন্তু তার সত্বেও চিকিৎসকেরা ছিলেন অনড়।   মঙ্গলবার করুণাময়ী থেকে মিছিল করে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনে পৌঁছায়। আর সেখানেই সারারাত তাঁরা অবস্থান করেন।

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য