চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুটবল স্মৃতিচারণায় ডুব দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, গল্প জমালেন মেসি নিয়েও

নিজস্ব প্রতিনিধি: এ এক অন্য আমেজ। গত রবিবারের মেসির জয় এখনও শিহরণ জাগাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। হাইকোর্টে বিরতির সময়ে ফুটবল উন্মাদনাতেই ডুব দিলেন বিচারপতি (JUSTIECE) অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার তিনি বলেন, ‘মেসির (MESSI) জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’। এরপরেই ডুব দেন স্মৃতিচারণায়। বলেন, সেই যুগটাই অন্য ছিল। বিচারপতি’র বক্তব্য, মারাদোনা যখন কোচ ছিলেন মেসি তখন ছাত্র। মেসি মারাদোনা নন, আবার এমবাপে পেলে নন।

এদিন বিচারপতি আরও বলেন,’খেলতে পারি না তবে খুব ভালো সমর্থক’। আর বিশ্বকাপ নিয়ে বলতে বলতেই তাঁর আফসোস, সন্তোষ ট্রফি অধরা নিয়ে। বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে তিনি মেতে উঠলেন অমল দত্ত জামানার গল্প নিয়ে । বিচারপতি এবারের ফিফা বিশ্বকাপ প্রসঙ্গে বলেন, তিনি স্ক্রিনে স্ক্রল করতে করতে দেখেছেন এটা মোস্ট এক্সআইটেড ফাইনাল ম্যাচ।

উল্লেখ্য, শুনানি-রায়দানের সময় ছাড়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বারবার দেখা গিয়েছে বেশ অন্যরকম মেজাজে। এর আগে ভূতের গল্প করেছিলেন তিনি। তারপরে তাঁর গলায় আবারও শোনা গেল ফুটবলের গল্প। অবশ্য কে না জানে, ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। শোনা গিয়েছে, বিচারপতি’র ফুটবল নিয়ে বরাবরের একটা দুর্বলতা আছেই।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ