চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাঁকুড়গাছি লোহাপট্টির আগুন নিয়ন্ত্রণে, আশঙ্কা কারখানার দেওয়াল ধসে পড়ার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আগুন আতঙ্ক হাজির ভরা বর্ষার কলকাতায়(Kolkata)। বুধবার মাঝরাতে আগুন লাগে কাঁকুড়গাছি(Knakurgachi) এলাকার লোহাপট্টির ১টি কারখানায়। দ্রুত সেই আগুন(Fire in Factory) ছড়িয়ে পড়ে আশেপাশের আরও ৪টি কারখানায়। রাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন লাগার বিষয়টিও টের পেয়ে খবর দেন দমকলে। এক এক করে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সকালের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও পকেট ফায়ারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন, সিতাই ধরে রাখতে ঘর গোছাচ্ছে তৃণমূল, ছন্নছাড়া দশা বিজেপির

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে যে ৫টি কারখানায় আগুন লেগেছিল, সেগুলির দেওয়ালে ফাটল দেখা দেওয়ায় সেগুলি যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে রাত দেড়টা নাগাদ, লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলকে। কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে দু’দফায় আরও ১৫টি ইঞ্জিন যায়। তবে তার মধ্যেই আগুন পাশের ৪টি কারখানায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ বোলপুরে, কাঠগড়ায় তৃণমূল নেতা

আতঙ্কে স্থানীয়দের একাংশ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দমকল সূত্রে খবর, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং জায়গাটি ঘিঞ্জি হওয়ায় তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। এখনও কিছু জায়গায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। মনে করা হচ্ছে, ঘিঞ্জি ওই এলাকায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে বলেই জানিয়েছে দমকল বিভাগ।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ