কসবায় শ্যুটআউট কাণ্ডে গলসি থেকে গ্রেফতার মাস্টারমাইন্ড ইকবাল

Share:

নিজস্ব প্রতিনিধি: খোদ কলকাতায় শুক্রবার ভর সন্ধেয় তৃণমূলের দাপুটে কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনা ঘটে। আর ওই ভয়াবহ ঘটনার মূল পাণ্ডা ইকবালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা৷ শনিবার পূ্র্ব বর্ধমানের গলসি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ধৃত ইকবালের আসল নাম আফরোজ খান। তার অন্য নাম গুলজার। এদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গলসি থানার নাকা তল্লাশি চলাকালীন ধরা পড়ে যায় ইকবাল৷ এই নিয়ে কসবা কাণ্ডে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ৷ তাদের মধ্যে একজন রয়েছেন যুবরাজ সিং । তাঁকে জিজ্ঞাসা করে পুলিশ ইকবাল সম্পর্কে জানতে পারে। জেরায় যুবরাজ পুলিশকে জানিয়েছিল, তাকে শুধু সুশান্ত ঘোষকে ভয় দেখাতে বলা হয়েছিল। এরপরেই চলে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার ছক। যুবরাজ  ছাড়াও  এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার ভর সন্ধেয় দক্ষিণ কলকাতার জনবহুল এলাকা অ্য়াক্রোপলিস মলের কাছে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু বারবার চালানোর চেষ্টা করলেও বেরোয়নি গুলি। তাতেই প্রাণে বাঁচেন সুশান্ত।  সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই পুরো ঘটনার ভিডিও। ইতিমধ্যেই এই হামলার সঙ্গে কারা যুক্ত রয়েছে তাদেরকে খুঁজতে পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে কী কারণে কসবার তৃণমূল কাউন্সিলরের ওপর খুনের হুমকি চালাল দুষ্কৃতীরা তা এখন জানা যায়নি।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল