বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া কলকাতায় নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহন

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপুর্ণভাবেই চলছে ভোটগ্রহন। তবে ভোট চলছে ধীরগতিতে। বেলার দিকে ভোটের লাইনে ভিড় বাড়বে বলেই আশা প্রকাশ করছেন প্রার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে রবিবার সকাল থেকে কলকাতা পুরনিগমের ভোটগ্রহন শুরু হয়েছে। হাড় কাঁপানো শীতের সকালে ভোটগ্রহন কেন্দ্রের সামনে লাইন কম থাকলেও কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় ভোটের বাজার গরম হয়ে উঠেছে। ভুয়ো ভোটার থেকে শুরু করে ভোটগ্রহন কেন্দ্রের বাইরে বোমাবাজি, প্রার্থীকে মারধোরের অভিযোগ-সহ জাকারিয়া স্ট্রিটে শাড়ির গুদামে আগুনের ঘটনায় জমে উঠেছে পুরভোট। তবে বাকি এলাকায় ভোটগ্রহন চলছে শান্তিপূর্ণভাবেই। সকাল ৯টা পর্যন্ত কলকাতায় ভোটগ্রহণের হার ৯.০৭ শতাংশ।

কলকাতা পুরভোটে অশান্তি ঠেকাতে আটঘাঁট বেঁধে নেমেছে কলকাতা পুলিশ। কলকাতায় ঢোকার সমস্ত এন্ট্রি পয়েন্টে চলছে কড়া নজরদারি। বহু জায়গায় চলছে নাকা চেকিং। কলকাতায় ঢোকার বৈধ কাগজ এবং কারণ দর্শাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। পাশাপাশি লালবাজারে কন্ট্রোল রুম চালু করেছে পুলিশ। ফোন করে সরাসরি কন্ট্রোল রুমে জানানো যাচ্ছে অভিযোগ। তবে এদিন ভোট শুরুর পর থেকেই বুধে সিসিটিভি ক্যামেরা নিয়ে ভুড়িভুড়ি অভিযোগ জমা পড়তে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনে। অভিযোগ, কয়েকটি ওয়ার্ডের একাধিক বুথে বসানোই হয়নি সিসিটিভি। এছাড়াও বহু বুধে সিসিটিভি ক্য়ামেরা অকেজ করে দেওয়ার অভিযোগ উঠছে। তবে পুলিশ ও কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। তবে রাজ্য নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসারদের উপযুক্ত ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

অপরদিকে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে থাকলেও অভিযোগ অস্বীকার শাসকদলের। তবে ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে এবং খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ২৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের বিরিয়ানি খাওয়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল সমর্থকরা ওই এলাকা ঘিরে ফেলে। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

আবার মেটিয়াবুরুজে ১৩৭ নম্বর ওয়ার্ডে ছাপ্পা দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়েছিল এলাকা। ভোট শুরুর পরই ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয় বন্ধ করল পুলিশ। অভিযোগ, তাঁর অফিসে অবৈধ জমায়েত হচ্ছিল। এমনকী, নির্বাচনীবিধি ভেঙে দলীয় প্রতীক দেখা যাচ্ছিল বিজেপির কার্যালয়ে। এই কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপুর্ণভাবেই চলছে ভোটগ্রহন। তবে ভোট চলছে ধীরগতিতে। বেলার দিকে ভোটের লাইনে ভিড় বাড়বে বলেই আশা প্রকাশ করছেন প্রার্থীরা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল