তহবিল সংগ্রহের জন্য ৫০০ কোটি টাকার Bond ছাড়ছে KMC

শহরের নিকাশি ব্যবস্থাকে ঢেকে সাজাবার জন্য কলকাতা পুরনিগম মাটির নীচে সুড়ঙ্গ পথ বা Tunnel তৈরি করতে চাইছে। সেই কারণেই বন্ড ছাড়তে চাইছে তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষা এলেই প্রতি বছর জল জমে কলকাতায়(Kolkata)। বিভিন্ন রাস্তায় জল জমে থাকে দিনের পর দিন। ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হয়। গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। বহু মানুষ সমস্যায় পড়ে যান। কলকাতার নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য বার বারই চেষ্টা করেছে কলকাতা পুরনিগম বা KMC। বৃষ্টিতে বা জোয়ারে উঠে আসা জল নামানোর জন্য এবং শহরের নিকাশি ব্যবস্থাকে(Drainage System)  ঢেকে সাজাবার জন্য কলকাতা পুরনিগম মাটির নীচে সুড়ঙ্গ পথ বা Tunnel তৈরি করতে চাইছে। সেই প্রকল্পের জন্য বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন। সেই লক্ষ্যেই এবার বাজারে ৫০০ কোটি টাকার Bond ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ফিরহাদ হাকিমের(Firhad Hakim) নেতৃত্বাধীন কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, শহরের বুকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এ জে সি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড, আলিপুর রোড, গড়িয়াহাট রোড সহ মোট ৩৪টি রাস্তার নীচে Tunnel তৈরি করতে চাইছে কলকাতা পুরনিগম। বিশেষজ্ঞদের মতে, কলকাতার নিকাশি ব্যবস্থাকে উন্নত করার জন্য একটা স্থায়ী সমাধান করা দরকার। সেই পরিকল্পনাটা বাস্তবায়িত করার লক্ষ্যেই এই Tunnel নির্মাণ করতে চাইছে KMC। আর সেই জন্যই বাজারে ৫০০ কোটি টাকার আর্থিক Bond ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের সায় প্রয়োজন। যদিও পুর আধিকারিকেরা মনে করছেন সেই সায় পাওয়া খুব একটা অসুবিধা হবে না। কেননা KMC আগেও এই ধরনের বন্ড বাজারে ছেড়ে টাকা তুলে তা সময়মতো সুদ সহ মিটিয়েও দিয়েছে। শেষবার ২০০২ সালে বন্ড ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই ঋণ শোধও করা হয়েছে। তাই এবারে আশা করা যাচ্ছে বন্ড নিয়ে কেন্দ্র বা রাজ্যের বিরোধিতার মুখে পড়তে হবে না।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস