৪৮ তম আন্তর্জাতিক বইমেলার এবারের থিম ‘জার্মানি’, থাকছে ম্যাসকটের দুটি হাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার কলকাতায় শুরু হতে চলেছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা । ২৮ জানুয়ারি বিকেল চারটেয় এই বছরের বইমেলার শুভ উদ্বোধন হবে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamta Banerjee) সহ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। এ বছরে বইমেলার থিম দেশ জার্মানি। এবার বইমেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে জার্মানি। সেই সাথে থাকবে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্কিন, পেরু, আর্জেন্টিনা সহ বেশ কিছু দেশের পাবলিশার্সরা। তবে এই বছর বইমেলা প্রাঙ্গণের গেট গুলির নামকরণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে।

যেখানে থাকছে সলিল চৌধুরী ঋত্বিক ঘটক গেট, গোয়েটে গেট, ম্যাক্স মুলার গেট, বিশ্ব বাংলা গেট এবং জীবনানন্দ নজরুল গেট। সেই সাথে বই মেলার বিভিন্ন সরণির নাম জার্মানি ব্যক্তিবর্গের নামে করা হচ্ছে। যেমন রিলকে, ব্রেকট, কাফকা, মুলার। এবছর বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ম্যাসকটের দুটি হাঁস। সেই সাথে বইমেলা(Book Fair) চলাকালীন ৪ঠা ফেব্রুয়ারি বরিষ্ঠ নাগরিক দিবস পালন হতে চলেছে। সেই উপলক্ষে সাহিত্যিক জয় গোস্বামী প্রকাশক রঞ্জন সরকারকে পুরস্কারও দেওয়া হবে। প্রায় এক হাজারের বেশি বইয়ের এবং ম্যাগাজিনের স্টল থাকছে এ বছর।

তবে এই বছর মেলায় থাকছে না বাংলাদেশের(Bangladesh) কোন বইয়ের স্টল। দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক ও পরিস্থিতির কথা মাথায় রেখেই এ বছর তাদের সাথে কোন কোন যোগাযোগ স্থাপন করা হয়নি। সেই সাথে তাদের তরফ থেকেও কোন চিঠি আসেনি। বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল স্থাপনকে ঘিরে সমস্যা তৈরি হতেও দেখা যায়। তবে প্রেস কনফারেন্সে জানানো হয় বিশ্ব হিন্দু পরিষদের একটি ছোট স্টল থাকছে। যার নাম বদলে বিশ্ব হিন্দু বার্তা করা হয়েছে। এছাড়াও ছোট বড় বিভিন্ন ধরনের স্টল দেখা যাবে বইমেলায়। সাহিত্যিক আবুল বাসারকে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪