কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধারের ঘটনা। ব্যাংকক থেকে সোনা পাচারের অভিযোগে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করল এনএসসিবিআই থানার পুলিশ। ধৃতের নাম রবিভূষণ তিওয়ারি। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়, এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই রহস্য উদ্ঘাটন হয়। তাঁর কাছ থেকে প্রায় ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, পাচারের উদ্দেশ্যে ব্যাংকক থেকে সোনা নিয়ে কলকাতায় এসেছেন ওই ব্যক্তি।

বিমান থেকে নেমে পুলিশের নজর এড়িয়ে বাইরে বেরিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু আগে থেকেই পুলিশের কাছে সোনা পাচারের খবর ছিল। তাই বিমানবন্দরের ভিতরে ও বাইরে পুলিশ মোতায়েন ছিল। বিমানবন্দর থেকে বের হতেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পরেই তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। প্রায় ৭০ গ্রাম সোনা তাঁর কাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য, ১০ লক্ষের কাছাকাছি। যদিও কলকাতা বিমানবন্দর দিয়ে অবৈধ জিনিসপত্র পাচারের ঘটনা এই প্রথম নয়। গত সোমবারেও কলকাতা বিমানবন্দরে প্রাউ ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। তখনও ব্যাংকক থেকে কলকাতায় সোনা পাচারের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের পর আটক করে পুলিশ। তখনই রবিভূষণ তিওয়ারির বিষয়ে তথ্য পায় পুলিশ।

এরপরেই শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাঁকে ধরার জন্যে সকাল থেকেই বিমানবন্দরে নজরদারি চালাচ্ছিল বিশাল পুলিশ বাহিনী। তিনি বিমানবন্দর থেকে বের হতেই রাস্তা থেকে তাঁকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁর কাছ থেকে সোনা উদ্ধার হয়। এই ঘটনার পিছনে একটি বড়সড় পাচারচক্র কাজ করছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তে শুল্ক দফতরের কয়েকজন আধিকারিকের সঙ্গেও এই চক্রের যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে। 

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১