যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড গড়ার পথে কলকাতা বিমানবন্দর

মহালয়া থেকে পঞ্চমী, এই কয়দিনেই প্রায় ২ লক্ষ যাত্রী কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন উৎসবে সামিল হতে। তাঁদের মধ্যে বিদেশিদেরও আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো-উৎসব পর্বে যাত্রী সংখ্যায় রেকর্ড(Record on Passenger Number) গড়ে দিল কলকাতা বিমানবন্দর(Kolkata NSCB International Airport)। মহালয়া থেকে পঞ্চমী, এই কয়দিনেই প্রায় ২ লক্ষ যাত্রী কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন উৎসবে সামিল হতে। এই হারে ষষ্ঠী থেকে দশমী কলকাতায় আসা যাত্রীসংখ্যা বজায় থাকলে, নিঃসন্দেহে তা কলকাতা বিমানবন্দরের এক নতুন রেকর্ড গড়ে দেবে। সব থেকে বড় কথা, এই যাত্রী সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে, কলকাতা বিমানবন্দরের গ্রহণযোগ্যতা এখন ক্রমশই বাড়ছে। দেশের মধ্যে যে বিমানবন্দরগুলি দিয়ে সব থেকে বেশি আন্তঃদেশীয় যাত্রী যাতায়াতের ক্ষেত্রে মেলে তাঁদের মধ্যে কলকাতা এখন অন্যতম।

আরও পড়ুন, সিজারের পরে সেলাই কেটে রক্তক্ষরণে মৃত্যু মহিলার, উত্তপ্ত জঙ্গিপুরের হাসপাতাল

পুজো-উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। কলকাতার নামকরা পুজোগুলি দেখতে দুপুর থেকে লম্বা লাইন দর্শনার্থীদের। সব বয়সের মানুষের সমাগম হচ্ছে দুর্গাপুজোর প্রাঙ্গণে। প্যান্ডেল-প্রতিমা দেখার পালা চলছে রাতভর। কলকাতার দুর্গাপুজো দেখতে বিদেশিদেরও(Foreign Tourist) আগমন ঘটেছে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কলকাতায় আসছেন দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে। কলকাতা বিমানবন্দর দিয়ে যাত্রীদের আসা যাওয়া প্রতিদিনই বাড়ছে। মহালয়ার দিন কলকাতায় যে সংখ্যক যাত্রী হয়েছে তা এ যাবৎকালে রেকর্ড। সেদিন কলকাতায় এসেছিলেন ৩১ হাজার ৩৬জন যাত্রী। ওইদিন আন্তর্জাতিক বিমানে কলকাতায় আসা যাত্রীসংখ্যা ৩ হাজার ৫৭জন। আবার মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত কলকাতায় আসা বিমানযাত্রীর সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৭৬১জন।  এটা দেখেই এখন কলকাতা বিমানবন্দরের আধিকারিকদের দাবি, ষষ্ঠী থেকে দশমী কলকাতায় আসা যাত্রীসংখ্যা এ যাবৎকালের রেকর্ড তৈরি করবে।

আরও পড়ুন, বচসাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা

মনে করা হচ্ছে, যাত্রীদের অধিকাংশ আসছেন কলকাতার দুর্গাপুজোর(Durga Puja) আনন্দে নিজেদের শামিল করতে। যাঁরা বিদেশে বা দেশের অন্য রাজ্যে থাকেন, তাঁরাও কলকাতায় আসছেন পরিবারের সঙ্গে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে। যাত্রীসংখ্যা যে রেকর্ড ছোঁবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানেই। গত পাঁচ বছরের মধ্যে সর্বাধিক যাত্রী হয়েছে সেপ্টেম্বর মাসে। অনুমান। গত মাসে কলকাতা বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন ১৬ লক্ষ ৭৫ হাজার ৮৮৪ যাত্রী। এই পরিসংখ্যান গত পাঁচ বছরের মধ্যে সর্বাধিক। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যাত্রী ছিল প্রায় ১৫ লক্ষ।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের