দোলের মেতে উঠল কলকাতা! রঙের উৎসব বাংলাজুড়েই

শুক্রবার দোল হলেও বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ রাজ্যের বুকে শুরু হয়ে গিয়েছে রঙের উৎসব। তবে এবার কিছুটা হলেও মনমরা শান্তিনিকেতন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল। জলে স্থলে বনতলে লাগল যে দোল দ্বার খোল দ্বার খোল। হ্যাঁ আজ দোল পূর্ণিমা(Dolyatra)। কলকাতা(Kolkata) থেকে বাংলা(Bengal) আজ মেতে উঠেছে দোলের রঙে। কোভিডের ধাক্কা কাটিয়ে উঠে দুই বছর বাদে বঙ্গবাসী আবারও মেতে উঠেছে রঙের উৎসবে। কার্যত শুক্রবার দোল হলেও বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ রাজ্যের বুকে শুরু হয়ে গিয়েছে রঙের উৎসব(Festivel of Colour)। কোথাও রবি ঠাকুরের গানের মধ্যে দিয়ে কোথাও বা লোকগীতি কিংবা দোলের গান গেয়ে চলছে রঙের উৎসবের উদযাপন। বাংলার ঐতিহ্যশালী বসন্তোৎসব এবারেও অবশ্য শান্তিনিকেতনে(Shantiniketan) আয়োজিত হয়নি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে সেখানকার পড়ুয়ারা এদিন নিজেদের মতো করে উৎসবের আয়োজন করেছে যা দেখতে রীতিমত ভিড় জমেছে পর্যটকদের। 

বৃহস্পতিবার থেকেই কলকাতার বুকে শুরু হয়ে গিয়েছে রঙের উৎসব। বৃহস্পতিবার আনন্দপুর খেলার মাঠে পালিত হয় বসন্তোৎসব। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে, এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবির খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রয়াত লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপি লাহিড়ির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বন্ডেল রোডের অরবিট স্কাই গার্ডেনের আবাসিকরা বৃহস্পতিবার রাত থেকেই মেতে উঠেছেন হোলির উৎসবে। গান, নাচ, আবির খেলা আর ভুরিভোজের মাধ্যমে সেখানে রাতেই রঙের উৎসবের সূচনা হয়। একে অপরকে আবির মাখান বিভিন্ন বয়সের আবাসিকরা। শহরের বুকে বৃহস্পতিবার রাতে অনেক জায়গাতেই হোলিকা দহন ও ন্যাড়াপোড়ার আয়োজন করা হয়। সেখানেও চলে একপ্রস্থ রঙের খেলা। মুদিয়ালি ক্লাবে গভীর রাতে বিভিন্ন ভাষাভাষির মানুষ রঙের উৎসবে মেতে ওঠেন। সেখানে রাত জেগে বাঙালিরা অংশ নেন নেড়াপোড়ানোর পাশাপাশি ‘হলিকা দহন’-এ।  অগ্নি শিখার মধ্যে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির আহ্বান করেন মুদিয়ালির বাসিন্দারা।

শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের নানাপ্রান্তে শুরু হয়ে গিয়েছে দোলের সাড়ম্বর উদযাপন। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার পালা। বসন্তোত্সব উপলক্ষে এদিন কলকাতা আর তারভ আশেপাশে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের রবীন্দ্রতীর্থে এদিন সকালেই শুরু হয়ে যায় শান্তিনিকেতনের ধাঁচে বসন্তোত্সবের পালন। গলফগ্রিণেও ওই একই ছবি দেখা যায়। শহরের বুকে আনাচেকানাচে এদিন আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। তবে এবার কিছুটা হলেও মনমরা শান্তিনিকেতন। এবারেও সেখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্তোৎসবের আয়োজন করেনি। তবে এদিন সেখানে পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোত্সব। উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত এদিন সকালেই বার হয় প্রভাতফেরি। তারপর পড়ুয়ারা শুরু করেন নিজেদের মতো করে কবিগুরুর গান গেয়ে নেচে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। দোল উপলক্ষে এবারেও শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় আছড়ে পড়েছে। আশ্রম চত্বরে বাইরেও চলছে রঙ খেলা। কিন্তু চিরাচরিত ঐতিহ্যে ছেদ পড়ে গিয়েছে গেরুয়া রাজনীতির আগ্রাসনে।

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর