ঝেঁপে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, অপেক্ষায় কলকাতা

এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশ্বাসের পর আশ্বাস। কিন্তু সেই আশ্বাস আর বাস্তব হচ্ছে না। ঘুম ভাঙছে মেঘলা আকাশের নীচে। বেলা গড়াতেই চড়ছে রোদের তেজ। আবার সন্ধ্যা নামলেই আকাশ ঢাকছে মেঘে। সঙ্গে দিনভর ভ্যাপসা গরমের জ্বালা। কিন্তু কিছুতেই বৃষ্টির(Rain) দেখা মিলছে না। এটাই কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলির বর্তমান অবস্থা। বৈশাখ মাস হলেও কালবৈশাখীর দেখা মিলছে না। যেটুকু দেখা মিলছে সবটাই উত্তরবঙ্গে। দক্ষিণে চলছে অসহনীয় গরম। সবাই এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছে। কিন্তু মুক্তি মিলছে কই। নিত্যদিন আলিপুর আবহাওয়া দফতর আশ্বাস দিচ্ছে ঝড়বৃষ্টির। কিন্তু তা আর হচ্ছে না। বুধবারও আলিপুর আবহাওয়া দফতর আশ্বাস দিয়েছে ঝড়বৃষ্টির। কিন্তু প্রশ্ন আমজনতা, আদৌ হবে তো?

আলিপুর আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু’দিনও ওই জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এর জেরে তাপমাত্রার(Temperature) হেরফেরেরও সম্ভাবনা থাকছে। ঝড়বৃষ্টি হলে আগামী তিনদিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। তার জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের অনুমান। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তবে দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতে পারা চড়েছে। গতকাল বাঁকুড়ায় পারদ ছুঁয়েছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান টাউনে ৩৭ ডিগ্রি, ক্যানিংয়ে ৩৫.৪ ডিগ্রি, কাঁথিতে ৩২.২ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ৩৪ ডিগ্রি ও মেদিনীপুর টাউনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিনও ওই সব এলাকায় তাপমাত্রা একই থাকতে পারে বলে জানা গিয়েছে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি পাঁশকুড়ার যশোড়া কালীবাজারের মণ্ডপ

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়