আমহার্স্ট স্ট্রিট শ্যুটআউট-কাণ্ডে বিহার থেকে গ্রেফতার দুই

প্রোমোটারি বিবাদের জেরেই আমহার্স্ট স্ট্রিটে খুন। গত বুধবার ভরদুপুরে দুই ব্যক্তি দীপক দাস নামের এক প্রোমোটারকে গুলি করে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রোমোটারি বিবাদের জেরেই আমহার্স্ট স্ট্রিটে খুন। গত বুধবার ভরদুপুরে দুই ব্যক্তি দীপক দাস নামের এক প্রোমোটারকে গুলি করে। গুরুতর আহত হয়ে মেডিক্যাল কলেজে ভর্তি হলেও মৃত্যু হয় দীপকের। সেই ঘটনার তদন্তে নেমে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশ আগেই অনুমান করেছিল আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে প্রোমোটারির ব্যবসা সংক্রান্ত বিবাদ জড়িয়ে রয়েছে। আর সেই ঘটনার তদন্তে বিহারের জামুই থেকে  দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দাবিভাগ। ধৃতদের নাম রাকেশ দাস ও মণীশ দাস।

বুধবার দুপুরে কেশবচন্দ্র সেন রোডের কাছে ঘটে এই ঘটনা। অফিসে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছিল ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। দীপক দাস, যিনি পেশায় প্রোমোটার। বারাসাত এলাকায় একাধিক প্রোমোটিং করেছেন। জমির দালালিও করেন দীপক। তাঁর অফিসে ঢুকেই লক্ষ্য করেই গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়ে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন হলেও দীপক দাসের মৃত্যু হয়। ঠিক কারণ কী এই খুনের পিছনে? আর্থিক সমস্যা, বিবাদ নাকি জমির ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা? সবকিছুই দুই অভিযুক্ত জিজ্ঞাসা করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। শুক্রবারবই বিহার থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে দুই অভিযুক্তকে।

আমহার্স্ট স্ট্রিট শ্যুটআউট কাণ্ডে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন বেলা ১২টা নাগাদ রাকেশ দাস নামে এক ব্যক্তি দীপকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সঙ্গে ছিলেন আরও এক ব্যক্তি। পরে জানা যায়, এই ব্যক্তিই হলেন মণীশ। তখনই দুই পক্ষের মধ্যে বিবাদ হয়, যার ফলে গুলি চালিয়ে দীপককে খুন করে দুই মণীশ ও রাকেশ।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?