দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বইমেলাতে প্রতিদিন ২০০ টি করে সরকারি বাস পরিষেবা : পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর উদ্যোগে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৪-বিশেষ বাস পরিষেবা চালু হচ্ছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন রাজ্যের পরিবহনমন্ত্রী(Transport Minister) স্নেহাশীষ চক্রবর্তী।করুনাময়ী এবং ময়ুখ ভবনের নিকটে এই দুটি বাস স্ট্যান্ড থেকে কলকাতা এবং শহরতলীর বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা চালু থাকবে বইমেলা চলাকালীন।বিশেষ বাস পরিষেবা সম্পর্কে বইমেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে দর্শনার্থী এবং বইপ্রেমীদের অবহিত করার জন্য ব্যাপকভাবে প্রচার করা হবে। নির্দিষ্ট বাস পরিষেবার সময়সীমা থাকছে বইমেলা চলাকালীন প্রতিদিন বিকেল ৩ টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত।

বাস পরিষেবা নিশ্চিত করার জন্য আধিকারিক এবং কর্মীদের করুনাময়ী এবং ময়ুখ ভবন ক্যাম্প অফিসে নিযুক্ত করা হবে।বিধাননগর পুলিশের(Bidhannagar Police) সঙ্গে পরামর্শ করে বাস চলাচল করবে বলে জানান পরিবহনমন্ত্রী।এবছর অ্যাপ ক্যাব(Cab) পরিষেবা প্রদান করার জন্য পিকআপ পয়েন্ট -এর ব্যবস্থা করা হবে। বিধাননগর সুইমিং পুল এর কাছে (ময়ূখ ভবনের বিপরীতে) এই ক্যাপ পয়েন্ট থাকছে। ১৮ জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন অন্তত ২০০ টি বিশেষ বাস পরিষেবা বইমেলা উপলক্ষে চালু থাকবে।

প্রধান গন্তব্যস্থল থাকছে শিয়ালদহ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজী, টালিগঞ্জমেট্রো,বারাসত,বালিহল্ট,বারুইপুর,ব্যারাকপুর,যাদবপুর,সাঁতরাগাছি,উল্টোডাঙা,রথতলা,বেলগাছিয়া,ডানকুনি।বিশ্ব বাংলা মিলিত হোক বিশ্ব বইমেলায় সাংবাদিক সম্মেলনে এই আবেদন জানান রাজ্যের পরিমাণ মন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ