বস্তা ভর্তি ভেজাল জিরে! পোস্তা থেকে গ্রেফতার ব্যবসায়ী

তবে এই বেআইনি কাজে আর কেউ যুক্ত কিনা খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। প্রয়োজনে পোস্তা বাজারে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে নিয়ে ঢুঁ মারতে পারে ইবির অফিসাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেজাল পোস্ত, ভেজাল কালোজিরে, ভেজাল ঘিয়ের পর এবার ভেজাল জিরে। রাজ্যে রমরমিয়ে জমে উঠেছে ভেজালের কারবার। মানুষের স্বাস্থ্যের চিন্তা না করেই বাজারে ছেয়ে রয়েছে ভেজাল মশলা কিংবা রন্ধন সামগ্রী। যেমনটা এবার পাওয়া গেল ভেজাল জিরের সন্ধান। বড়বাজারের পোস্তার গোডাউনে পাওয়া গিয়েছে রাশি রাশি ভেজাল জিরে। তদন্ত চালিয়ে অভিযুক্ত গোডাউন মালিককে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার গোয়েন্দারা। ইবির ওসি (ফুড) যুগলকিশোর দাঁয়ের তত্ত্বাবধানে গোয়েন্দাদের একটি টিম পোস্তা থেকেই রাজেন্দ্র সাউ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ধৃতকে ১ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

গত ১ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে পোস্তার একটি গোডাউনে তল্লাশি চালায় ইবির গোয়েন্দারা। সেখানেই উদ্ধার হয় বস্তা বস্তা জিরে। যা ভেজাল বলেই সন্দেহ হয় গোয়েন্দাদের। তারপরেই সেই জিরে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তারপরেই রিপোর্টে জানা যায় বাজেয়াপ্ত করা জিরে সব ভেজাল। শুধুই ভেজাল নয় স্বাস্থ্যের পক্ষে রীতিমত অস্বস্তিকর। তারপরেই বিজ্ঞানীদের সাহায্যে গোয়েন্দারা জানতে পারেন বিহারে একটি ফল পাওয়া যায়, যার নাম ‘সুলফা’। যাকে ছাড়িয়ে আলাদা করলে জিরের মতই দেখতে লাগে। আর ওই ব্যবসায়ী সেটাই করত বেশি মুনাফার জন্য। কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল না। জিরের সঙ্গে পরিমাণ মত মিশিয়ে বাজারে ছাড়লেই কেউ বুঝতেই পারবে না। গোপন সূত্রে খবর পাওয়ার জন্য গোয়েন্দারা জানতে পারেন।

তবে এই বেআইনি কাজে আর কেউ যুক্ত কিনা খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। প্রয়োজনে পোস্তা বাজারে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে নিয়ে ঢুঁ মারতে পারে ইবির অফিসাররা।

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর