Breaking: কেন্দ্রীয় বাহিনী নয়, পুলিশই সামলাবে পুরভোট! নির্দেশ হাইকোর্টের

আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করে বিজেপির আইনজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে ফের মুখ পুড়ল বিজেপির। আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করে বিজেপির আইনজীবীরা। যা খারিজ করে দিয়ে বিচারপতি বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন, পুরভোটে রাজ্য পুলিশই নিরাপত্তা ব্যবস্থা দেখবে। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্টে সন্তুষ্ট আদালত, তাই কেন্দ্রীয় বাহিনী নয়, পুলিশই সামলামাবে কলকাতার পুরভোট। 

জনমতে আস্থা নেই দেখে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি নেতারা। যদিও বিজেপির সেই দাবি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় দেশের সর্বোচ্চ আদালত। তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা করে রাজ্য বিজেপি। যার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য নির্বাচন কমিশন একটি হলফনামায় জানিয়েছেন পুরভোটে পুলিশই যথেষ্ট। যদিও এই মামলায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল ওয়াইজে দস্তুর বলেন, ‘সুষ্ঠ ও অবাধে কলকাতা পুরসভার ভোট করাতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিতে প্রস্তুত।’ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘এটা কোনও জনস্বার্থ মামলা নয়। মাত্র চার জনের অভিযোগের ভিত্তিতে বলা যায় না, রাজ্য পুলিশ ঠিক মতো কাজ করছে না।’

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ জানায়, রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের নিরাপত্তার জন্য বিশাল প্রস্তুতি নিয়েছে। হলফনামায় জানিয়েছে কমিশন। তাই রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। যা যা পরিকল্পনার কথা বলা হয়েছে আশা করছি সেভাবেই হবে। ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে এটাই আশা রাখি। ভুয়ো ভোটার ধরতে হবে কলকাতা পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনকে। কলকাতা পুলিশের কমিশনারকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

কলকাতা পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন কিছুদিন আগেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে ভোটের বিষয়ে আলোচনা করে। যাতে নিরাপত্তার বিষয়টা ওঠে। তাতে নির্বাচন কমিশনকে রাজ্যের তরফে আস্বস্ত করা হয় সম্পূর্ণ সহযোগিতা থাকবে। কলকাতা পুরভোটে মোট ২৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে বলেই জানা গিয়েছে।

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা