Breaking: গ্রুপ ডি নিয়োগে সিবিআই অনুসন্ধান খারিজ কলকাতা হাইকোর্টের

গ্রুপ ডি তে নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধান খারিজ কলকাতা হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ ডি তে নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধান খারিজ কলকাতা হাইকোর্টের। সোমবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত জানিয়ে দেন, সিবিআইকে দিয়ে অনুসন্ধান করানো যাবে না। যার পরিবর্তে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে বিশেষ অনুসন্ধান কারী দল গঠন করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগে গ্রুপ ডি নিয়োগ মামলায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে ধমকে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। যাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলায় আগেই সিঙ্গেল বেঞ্চের সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

এসএসসিতে গ্রুপ ডি নিয়োগ মামলায় রাজ্য সরকারের দুই প্রতিষ্ঠানের গাফিলতির কথা বলে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয়। সেইমতো সিবিআই তদন্ত শুরু করার আগেই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়, তাঁরাও বুঝতে পারছেন গাফিলতি হয়েছে। কিন্তু সেই বিষয়ে তদন্তের জন্য সিবিআইকে ডাকার কোনও মানে হয় না। কারণ সিবিআই-এর ট্র্যাক রেকর্ড খুব খারাপ। এতে দুই প্রতিষ্ঠান চায় কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে অনুসন্ধান করানো হোক। আর তাতেই সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

ডিভিশিন বেঞ্চের তরফে গ্রুপ ডি নিয়োগ মামলায় সোমবার নির্দেশ দেওয়া হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে গড়া হচ্ছে এই বিশেষ অনুসন্ধানকারীদল। যেখানে এসএসসি-র পক্ষে অনুসন্ধানকারী দলে রয়েছন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়। দলে হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ২ মাসের মধ্যে আদালতে রিপোর্ট দেবে বিশেষ দল। দলের সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য। এছাড়াও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামিকালের মধ্যে এসএসসি সমস্ত সুপারিশপত্র হাইকোর্টে জমা করবে। রেজিস্ট্রার জেনারেলের কাছে এই সুপারিশপত্র জমা করতে হবে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান