চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ভিত্তিতে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি। যার ভিত্তিতেই বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দিয়েছে। এরই সঙ্গে গ্রুপ সি মামলায় দুর্নীতি হয়েছে বলে ৩৫০ জন কর্মীর বেতন বন্ধের নির্দেশ দেয়। শুক্রবার সেই নির্দেশেও অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ জারি করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হবে। গ্রুপ সি পদে নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই অনুসন্ধান ও ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। যা চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি ও চাকরিজীবীরা। সেই আর্জিতেই এই স্থগিতাদেশের নির্দেশ এদিন দিয়েছে ডিভিশন বেঞ্চ।

গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ সি-র নিয়োগের ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল এই মাসের মধ্যে সিবিআইকে তাদের অনুসন্ধান রিপোর্ট পেশ করতে হবে ও ৩৫০ জনের চাকরিতে দুর্নীতির প্রমাণের ভিত্তিতে বাতিল করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ