‘নিজেরা শিক্ষক, ভুলছেন কেন?’, চাকরিহারাদের প্রশ্ন হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে তাণ্ডব চালানোর অভিযোগে শিক্ষকদের তলব করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। এই তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন ২ শিক্ষক। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। সেই শুনানিতেই বিচারপতি জানিয়েছেন, তাঁরা শিক্ষক। বিষয়টি ভুলে যাচ্ছেন কেন?হাইকোর্টে যে ২ শিক্ষক মামলা করেছিলেন, তাঁদের থানায় হাজির দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত জানিয়েছে, বৃহস্পতিবার সকালেই ২ শিক্ষককে থানায় হাজিরা দিতে হবে। তবে সরকারের আশ্বাসে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে এখনই কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে জানানো হয়েছে। বুধবারের শুনানিতে আদালত জানিয়েছে, একসঙ্গে ৫০ থেকে ১০০ জন বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু তার বেশি কখনও নয়। শান্তিপূর্ণভাবে আন্দোলনে বাধা দেবে না আদালত। কিন্তু অন্য কারো সমস্যা সৃষ্টি করে আন্দোলন করা যাবে না।

রাজ্যের কথা তুলে আদালত জানিয়েছে, কোর্ট যেমন শিক্ষকদের প্রতি মানবিক, তেমন সরকারও তাঁদের প্রতি মানবিক। চাকরিহারাদের হতাশা রয়েছে। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলন করা যাবে না। তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। বিচারপতি মৌখিক নির্দেশ দিয়ে বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত কোনও কঠোর ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।

এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী বলেছেন, বিকাশ ভবনের সামনে থেকে সরে মেলা গ্রাউন্ডে বসুন চাকরিহারা শিক্ষকরা। সেখানে শুধু শিক্ষকরাই বসতে পারবেন। বাইরের লোক থাকতে পারবেন না। রাজনৈতিক দলের কেউ থাকতে পারবেন না।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি