চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনি ও রবিবার কমছে মেট্রোর সংখ্যা, সময়ও কমছে আধঘণ্টা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। সবচেয়ে খারাপ অবস্থা কলকাতার। এই পরিস্থিতিতে যাত্রী সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কলকাতা মেট্রো রেল। সপ্তাহের শেষ দু’দিন কমানো হচ্ছে মেট্রোর সংখ্যা। এমনকি মেট্রোর সময়সীমাও কমছে আধঘণ্টা। অর্থাৎ শেষ মেট্রোর সময় ৩০ মিনিট এগিয়ে নিয়ে আসা হবে শনি ও রবিবার। আগামী ৮ জানুয়ারি (শনিবার) থেকে চালু হবে এই নিয়ম। কলকাতা মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার থেকে চলাচল করবে ২২৪টি ট্রেন। যেখানে চলার কথা ২৩০টি ট্রেন। আর রবিবার ১২০টি ট্রেনের বদলে ১১৪টি ট্রেন চলবে। রাজ্যের করোনা পরিস্থিতির জেরে রাজ্য সরকার যে কড়া করোনাবিধি চালু করেছে তার জের ধরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, সংক্রমণ কমাতে আগেই টোকেন বিক্রি বন্ধ করেছিল মেট্রো। এবার সপ্তাহান্তে মেট্রোর সংখ্যা কমিয়ে সেই লক্ষ্যে আরও বড় পদক্ষেপ নিল তাঁরা। মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে, শনিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯.১৮ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৮.৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯.৩০ মিনিটের পরিবর্তে রাত ৯টায় ছাড়বে। একই সময় কবি সুভাষ থেকে শেষ মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে। টোকেন বন্ধ হওয়ায় এখন শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহারকারীরাই মেট্রো চড়তে পারছেন। ফলে অযথা ভিড় এড়ানো সম্ভব হচ্ছে বলে দাবি করছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ