নোয়াপাড়া মেট্রো লাইনে ঝাঁপালেন তরুণ-তরুণী, যাত্রী ভোগান্তি

নোয়াপাড়া মেট্রো স্টেশনের ডাউন লাইনের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো (METRO) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২ জন। এঁদের মধ্যে একজন তরুণ এবং অন্যজন তরুণী। যার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য। দীর্ঘক্ষণ ব্যাহত ছিল মেট্রো পরিষেবা।

নোয়াপাড়া মেট্রো স্টেশনের ডাউন লাইনের ঘটনা। শনিবার সন্ধ্যা ৬টা ৩৩ নাগাদ লাইনে ঝাঁপিয়ে পড়েন তরুণ এবং তরুণী। মেট্রো সূত্রে খবর, দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছিল। এই রুটে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল।

তবে মেট্রো চলাচল করেছিল কবি সুভাষ থেকে গিরিশ পার্ক পর্যন্ত। ২ জনের ঝাঁপ দেওয়ার ঘটনার পরে মেট্রো পরিষেবা ব্যাহত হয় ভর সন্ধ্যায়। যার জেরে সমস্যায় পড়েছিলেন নিত্য যাত্রীরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ প্রায় ৪০ মিনিট পর সন্ধ্যা ৭টা ১৩ নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা। 

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন