‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সাল থেকে কলকাতা পুরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। আজ, শুক্রবার সেই পদে ইস্তফা দিলেন। কাকতালীয়ভাবে ২০১৮-তে কলকাতা পুরসভার মেয়র পদে বসেন ফিরহাদ। কারণ, সেই সময়ে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপরেই সমস্ত কাউন্সিলরের সম্মতিতেই মেয়র হন ফিরহাদ। এদিন সাংবাদিক সম্মেলনে সেই স্মৃতিচারণা করেন তিনি। সঙ্গে এই আট বছরে তাঁর নেতৃত্বে কলকাতা পুরসভায় কোন কোন কাজ হয়েছে তার খতিয়ানও দেন ফিরহাদ হাকিম।

আরও পডুন: কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘ফিরহাদ হাকিম কেউ নয়। যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। যাঁরা পরিষেবার জন্য আসতেন, তাঁদের সবরকম সাহায্য করেছি। এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না। চেয়ার ধরে বসে থাকব, অথচ ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে যাঁরা পুরসভা চালাবেন, তাঁরা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন। হয়তো লোকে আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা, বিদ্রুপ করবেন। কিন্তু স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না। তাই আমাদের নেত্রীর কাছে ইস্তফার জন্য অনুমতি চেয়েছিলাম। উনি বলেছেন, ঠিক আছে। এই চেয়ারের একটা আলাদা সম্মান রয়েছে। আমি যখন মেয়র ছিলাম, দাপটের সঙ্গে কাজ চালিয়েছি। আমি নিজেই পুরমন্ত্রী ছিলাম। আমিই মেয়রও ছিলাম, সব একাই সামলেছি।’

মেয়র পদে ইস্তফা দেওয়ার পর ফিরহাদ আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা, আমফান। সেই সময়ে পুরসভার সমস্ত কর্মীরাই দায়িত্বের সঙ্গে কাজ করেছে। তবে কিছু কাজ আমার বাকি রয়ে গিয়েছে।’

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড