দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা মেট্রোর সূচি কেমন থাকবে?‌ জেনে নিন পরিষেবার আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দ্বিতীয় দফার ভোট হতে আর মাঝে একদিন বাকি। এই আবহে বিধানসভা নির্বাচনের মরশুমে বাস, ট্রাম কমে গিয়েছে। সুতরাং এখন নিত্যযাত্রীদের যাতায়াতের লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো। তাই আগামী ২৯ এপ্রিল যাঁদের অফিস–কাছারি বা অন্য কোনও জরুরি কাজে বাড়ির বাইরে বের হতে হবে তাঁদের মনে এখন একটাই প্রশ্ন—মেট্রো সেদিন কেমন পরিষেবা দেবে?‌ কেমন থাকবে মেট্রোর সূচি?‌ এবার তা সরাসরি জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে মেট্রো চলবে। তবে ওইদিন যাঁরা রাস্তায় বেরোবেন তাঁদের যাতায়াতের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ এবার জানিয়ে দিল, আগামী ২৯ এপ্রিল মেট্রো চলবে পুরোপুরি স্বাভাবিক নিয়মেই। ভোটের কোনও প্রভাব পড়বে না মেট্রো পরিষেবায়। নিত্যযাত্রীরা যেমন মেট্রো চড়ে গন্তব্য যেতেন তেমনই যেতে পারবেন। মেট্রো পরিষেবায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। আর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, সেদিন ব্লু, গ্রিন এবং অরেঞ্জ—তিনটি লাইনেই নিয়মমাফিক মেট্রো চলবে। যে সময় মেট্রো প্রত্যেকদিন চলে, সেদিনও সেই সময় মেনেই চলবে।

অন্যদিকে এই মেট্রো কখন শুরু এবং শেষ পরিষেবা দেবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। ব্লু লাইন অর্থাৎ যা কিনা নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলে, সেটা প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। প্রথম মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে সকাল ৬টা ৫৪ মিনিটে। শেষ মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। আর শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে। গ্রিন লাইন হাওড়া ময়দান–সেক্টর ফাইভ পর্যন্ত যা চলে সেই পরিষেবা—প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়বে সকাল ৬টা ৪৫ মিনিটে। প্রথম মেট্রো সেক্টর ফাইভ থেকে ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিট। শেষ মেট্রো সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। আর শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে।

এছাড়া অরেঞ্জ লাইন যা কিনা জয় হিন্দ এয়ারপোর্ট–নোয়াপাড়া পর্যন্ত চলে সেটার পরিষেবার সূচি ঠিক করে ফেলা হয়েছে। প্রথম মেট্রো জয় হিন্দ এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে জয় হিন্দগামী ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। শেষ মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে রাত ৯টা। শেষ মেট্রো জয় হিন্দ থেকে ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। ভোটের দিন শহরজুড়ে পরিবহণ নিয়ে চিন্তা থাকলেও মেট্রো থাকছে পুরোপুরি স্বাভাবিক বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যুমিছিলে ৫৯৮ জন, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনিজুয়েলার পর কেঁপে উঠল ফিলিপাইন! মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের