কালীপুজোর দিন কতক্ষণ মিলবে মেট্রো পরিষেবা? সামনে এল বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার (২০ অক্টোবর) কালীপুজো। সরকারি ও বেসরকারি অনেক অফিস বন্ধ থাকলেও বহু অফিস ও কারখানা খোলা থাকছে। পরের দিন মঙ্গলবার পুজো উপলক্ষে ছুটি বরাদ্দ করা হয়েছে। মেট্রোয় যারা যাতায়াত করেন তারা অনেকেই ভাবছেন-কালীপুজোর দিন পরিষেবা পাওয়া যাবে তো? পেলে কত রাত পর্যন্ত পাওয়া যাবে? সব প্রশ্নের উত্তর রয়েছে এই প্রতিবেদনে।। কালীপুজোর দিন স্পেশাল মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো। ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত মিলবে গাড়ি। যদিও তার জন্য সকালে দেরিতে শুরু হবে পরিষেবা। ব্লু লাইনের পাশাপাশি ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনেও কালীপুজোর দিন পরিষেবার সময়ে বদল ঘটেছে।

শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর

ব্লু লাইনে ২০ অক্টোবর ২৭২টির বদলে ১৪৪টি মেট্রো চলবে। সকাল ৬টা ৫০-এর বদলে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। আর সকাল ৬টা ৫৪-এর বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫-এর বদলে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। রাত ৯টা ২৮-এর বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। রাত ৯টা ৩৩-এর বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান

কালীপুজোর দিন ২২৬টি মেট্রোর বদলে ১২৪টি (৬২ জোড়া) মেট্রো চলবে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে। বাকি ক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে।

নোয়াপাড়া থেকে বিমানবন্দর

কালীপুজোর দিন ৬০ জোড়ার বদলে ২৬ জোড়া মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫-এর বদলে সকাল ১০টায়। উল্টোদিকে সকাল ৮টার বদলে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টা ২২ মিনিটে। রাত ৮টার বদলে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৩৪ মিনিটে আর রাত ৮টা ৫-এর বদলে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সকাল বিকেল ৫টা ৫৪ মিনিটে।

জোকা থেকে মাঝেরহাট

কালীপুজোর দিন সকাল ৬টা ৫০-এর বদলে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। সকাল ৭টা ১৪-এর বদলে মাঝেরহাট থেকে জোকা যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ১০টা ২৪ মিনিটে। শেষ মেট্রো ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। রাত ৮টা ৩৬ মিনিটের বদলে জোকা থেকে মাঝেরহাট যাওয়ার শেষ মেট্রো বিকেল ৫টা ২৮ মিনিটে পাওয়া যাবে। রাত ৮টা ৫৭ মিনিটের বদলে মাঝেরহাট থেকে জোকা যাওয়ার শেষ মেট্রো বিকেল ৫টা ৪৯ মিনিটে।

বেলেঘাটা থেকে কবি সুভাষ

সকাল ৮টার বদলে বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৫৫ মিনিটে। সকাল ৮টার বদলে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। রাত ৮টা ৫-এর বদলে বেলেঘাটা থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার শেষ মেট্রো ছাড়বে বিকাল ৫টা ৫৫ মিনিটে। রাত ৮টা ৫-এর বদলে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা যাওয়ার শেষ মেট্রো ছাড়বে বিকাল ৫টা ৫৫ মিনিটে।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি