১৫ মে থেকে চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু, বাইপাসে ব্যাপক যানজটের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ আইনি জট কাটিয়ে অবশেষে গতি পেতে চলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের গুরুত্বপূর্ণ কাজ। চিংড়িঘাটায় ট্রাফিক ব্লকের অনুমতি মেলায় ১৫ মে থেকে ফের শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত নির্মাণ। ভারতের সুপ্রিম কোর্ট -এর তিরস্কারের পরই মিলেছে এই ছাড়পত্র।

চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রোর কাজ ফের শুরু করতে ১৫ মে থেকে ট্রাফিক ব্লকের অনুমতি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। Rail Vikas Nigam Limited (RVNL)-এর তরফে জানানো হয়েছে, ওই দিন থেকেই শুরু হবে নির্মাণকাজ। পরবর্তী তিন থেকে চার দিনের জন্যও ধাপে ধাপে অনুমতি নেওয়া হবে।

এই প্রকল্পটি কলকাতা মেট্রো -র অরেঞ্জ লাইন সম্পূর্ণ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৩৬৬ মিটার অংশে পিলারের উপর গার্ডার বসানো হলেই সংযোগ স্থাপিত হবে বেলেঘাটা ও গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের মধ্যে। কাজ সম্পূর্ণ হলে কবি সুভাষ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি বছরেই।উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর থেকে আইনি জটিলতা ও প্রশাসনিক অসহযোগিতার কারণে এই প্রকল্প কার্যত থমকে যায়। সমস্যার সমাধান না হওয়ায় আদালতের দ্বারস্থ হয় মেট্রো কর্তৃপক্ষ। হাইকোর্ট কাজ শুরুর নির্দেশ দিলেও পরে বিষয়টি গড়ায় Supreme Court of India-এ। শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলে।

উন্নয়নমূলক কাজে বাধা কেন, তা নিয়ে সরাসরি তিরস্কার করা হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের রায় বহাল রেখে কাজের অনুমতি দেয় শীর্ষ আদালত।RVNL সূত্রে খবর, বর্ষা আসার আগেই জুনের মাঝামাঝি এই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর এবার গতি পেতে চলেছে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা