করোনা কাঁটা! পুরসভা নির্বাচনে প্রতি ওয়ার্ডে বিশেষ দায়িত্বে স্বাস্থ্য বিশেষজ্ঞরা

১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার পুরভোট। হাতে আর সময় নেই বললেই চলে। সমস্ত দলের প্রার্থীরাই প্রচার করছেন জোরকদমে

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার পুরভোট। হাতে আর সময় নেই বললেই চলে। সমস্ত দলের প্রার্থীরাই প্রচার করছেন জোরকদমে। এর মাঝেই বিশেষ নির্দেশিকা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। করোনার কথা মাথায় রেখেই আসন্ন পুরভোটের ১৪৪ টি ওয়ার্ড পিছু স্বাস্থ্য বিশেষজ্ঞকে নিয়োগ করা হয়েছে। রাজ্যে এখনও সংক্রমণ বাড়ছে করোনার। বিশেষ করে কলকাতায় করোনার সংক্রমণের গ্রাফ উর্দ্ধমুখী। তাই পুরভোটের ফলে করোনার বাড়বাড়ন্ত যাতে না হয় সেদিকে নজর রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। তাই এই স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়োগ করল কমিশন।

রাজ্যের করোনা সংক্রমণের সিংহভাগই আক্রান্ত হচ্ছেন কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। তাই কলকাতা পুরভোটে সংক্রমণের কথা মাথায় রেখেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রত্যেক ওয়ার্ডে করোনা বিধি মানা হচ্ছে কিনা তাতে নজর দেবে। ভোটারদের করোনা বিধি নিয়ে সচেতন করবে। করোনা বিধি মেনে বুথে সমস্ত ব্যবস্থা আছে কিনা তাও খতিয়ে দেখবেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এছাড়াও পুরসভার তরফে প্রতি বুথেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যাতে করে করোনা আক্রান্ত ব্যক্তি এসে ভোটদিতে পারে। এরই সঙ্গে করোনার টিকা না পাওয়া ব্যক্তিদের আলাদা ভাবে ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও করেছে কলকাতা পুরসভা। যার সম্পূর্ণ খরচ ও লজিস্টিক সাপোর্ট দেবে কলকাতা পুরসভা।

করোনা আবহেই কলকাতা পুরভোটের জন্য একাধিক বিধি জারি আগেই করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার করোনার কারণেই নতুন সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে