শ্বাসরোধ করে খুন! বেহালার ফুটপাথে মিলল মহিলার মৃতদেহ

মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সন্ধ্যায় সেখানে যায় কলকাতা পুলিশের বিশাল টিম। নেতৃত্বে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার মুরলীধর শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে ফের খুনের ঘটনা। এই নিয়ে মাত্র কয়েকমাসের ব্যবধানে খুনের ঘটনা ঘটল তিলোত্তমাতে। এবারেও খুনের কেন্দ্রস্থল বেহালা। দীপাবলির দিন বেহালার সখেরবাজারে প্রকাশ্য রাস্তায় ফুটপাথ থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ফুটপাথ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বেহালার সখেরবাজার এলাকায় ডায়মন্ড হারবার রোডের কাছে ফুটপাথ থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। মৃত মহিলার নাম সন্ধ্যা সর্দার। ৫২ বছর বয়সি ওই মহিলাকে এদিন ফুটপাথের ওপর পড়ে থাকতে দেখা যায়।

আর তখনই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। যার ভিত্তিতে স্থানীয় লোকেরাই ঠাকুরপুকুর থানায় খবর দেয়। যার ভিত্তিতে পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহটি। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে ওই মহিলার বাড়ি হরিদেবপুর থানার অন্তর্গত ৩৯/৪ ভুবনমোহন রায় রোডে। ওই এলাকায় গিয়ে পুলিশ জানতে পেরেছে মৃত মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেহালা ঠাকুরপুকুর টালিগঞ্জ এলাকায় একা একা ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু এমন একজন মহিলাকে কেউ কেন খুন করবে? পুলিশ জানিয়েছে, প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে কেউ বা কারা ওই মহিলার গলা টিপে খুন করেছেন।

মৃতদেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সন্ধ্যায় সেখানে যায় কলকাতা পুলিশের বিশাল টিম। নেতৃত্বে ছিলেন যুগ্ম পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। জানা গিয়েছে, ঘটনাস্থলের পিছন দিকে কিছু নির্মীয়মাণ বাড়ি রয়েছে। সেগুলি থেকে তথ্য খোঁজার চেষ্টা করছে পুলিশ।

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!