এবার ইডি আধিকারিকদের পাল্টা তলব কলকাতা পুলিশের

এই ৩ জন ইডি অফিসার কয়লা ও গরুপাচার কাণ্ডের তদন্তের সঙ্গে জড়িত হলেও তাঁদের পুরনো একটি মামলার সূত্রে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল ইডি(ED) বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা অভিষেক দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন, যাতে তাঁদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু গত ১১ মার্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয় দিল্লির আদালত। আর তার পরেই এদিনই সস্ত্রীক দিল্লির(Delhi) পথে পা বাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামিকাল তিনি হাজিরা দেবেন ইডির কার্যালয়ে। রুজিরা হাজিরা দিতে পারেন মঙ্গলবার। ঘটনাচক্রে এদিনই সামনে চলে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কয়লাকাণ্ড ও গরুপাচারকাণ্ডের তদন্ত করছেন এমন ৩জন ইডি আধিকারিককে কালিঘাট থানায়(Kalighat Police Station) তলব করেছে কলকাতা পুলিশ(Kolkata Police)। আগামিকাল অর্থাৎ সোমবারই তাঁদের থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মানে আগামিকাল যখন অভিষেক দিল্লিতে ইডি’র আধিকারিকদের মুখোমুখি হবেন তখনই কালিঘাট থানায় হাজিরা দিতে হবে ওই ৩ ইডি আধিকারিকদের।

জানা গিয়েছে, যে ৩জন ইডি আধিকারিককে কলকাতা পুলিশের তরফে তলব করা হয়েছে তাঁদের একজন তদন্তকারী অফিসারের সহকারী ও বাকি দুইজনের মধ্যে একজন কয়লাকাণ্ড ও গরুপাচারকাণ্ডের তদন্তের সুপারভাইজিং অফিসার। এর আগেও অবশ্য গরু ও কয়লা পাচার কাণ্ডের মামলায় দিল্লির ২ অফিসারকে কালীঘাট থানায় তলব করা হয়েছিল। তাতে দিল্লি হাই কোর্টের স্থগিতাদেশ দেওয়ায় স্বস্তি মেলে ওই অফিসারদের। ফলে সেবার আর দিল্লি থেকে কলকাতায় এসে কালীঘাট থানায় হাজিরা দিতে হয়নি। তবে এবার সেই মামলা গোয়েন্দা দফতরের আওতাধীন। নতুন করে তদন্ত শুরু হওয়ার কথা। এবার ফের ওই ২ অফিসার-সহ মোট ৩ জনকে তলব করল কলকাতা পুলিশ। সোমবার দুপুর ১২টা নাগাদ তাঁদের হাজিরা দিতে হবে বলে জানা গিয়েছে। এই ৩ জন ইডি অফিসার কয়লা ও গরুপাচার কাণ্ডের তদন্তের সঙ্গে জড়িত হলেও তাঁদের পুরনো একটি মামলার সূত্রে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল