মুশফিকুরের ২২ গজের ভুল লালবাজারের সাইবার ক্রাইমের বড় হাতিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ করে আউট হয়ে যান মুশফিকুর। হাত দিয়ে বল আটকে আউট হওয়ার ধরনকে উদাহরণ করে কলকাতা পুলিশ সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “লিঙ্ক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল”। অনেকেই মোবাইলে আসা কোনও লিঙ্কে ক্লিক করে ফেলেন। তাতে প্রতারকরা ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেয়। মানুষকে সাবধান করতে এই পোস্ট করেছে কলকাতা পুলিশ(Kolkata Police)। ইদানিং সাইবার ক্রাইম এর ঘটনা বৃদ্ধি পেয়েছে সর্বত্র। তাই নাগরিকদের সচেতন করতে প্রচারে এই হাতিয়ার লালবাজারের(Lalbazar)।বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে বড় ভুল করেছিলেন মুশফিকুর রহিম। তাঁর সেই ভুল ধরেই সাইবার অপরাধ রোধে ব্যঙ্গ করল কলকাতা পুলিশ। হাত দিয়ে বল আটকে আউট হয়েছিলেন মুশফিকুর(Mushfiquar)। কলকাতা পুলিশ মনে করিয়ে দিল শুধু বল নয়, লিঙ্ক ছুঁলেও রয়েছে ভয়ংকর বিপদ।

বুধবার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে ৪১তম ওভারে কাইল জেমিসনের একটি শর্ট লেংথ বল ক্রিজে দাঁড়িয়ে খেলেন মুশফিকুর। বলটি পিচে ড্রপ করে লাফিয়ে ওঠে। মুশফিকুর আচমকা সেই বল হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন। সেই বলটি উইকেটে লাগার সম্ভাবনা প্রায় ছিলই না। কিন্তু যে হেতু বলটি ‘ডেড’ হওয়ার আগেই মুশফিকুর ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে সরিয়ে দেন, তাই নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। মাঠে থাকা আম্পায়ারেরা সিদ্ধান্ত নিতে পারেননি। তাঁরা তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নিতে পাঠান। তৃতীয় আম্পায়ার আহসান রাজা মুশফিকুরকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন।মুশফিকুরের ওই আউট দেখার পর অবাক হয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। ধারাভাষ্য দেওয়ার সময় কড়া শব্দে সমালোচনা করেছেন মুশফিকুরের।

তামিম বলে ওঠেন, “এক জন ক্রিকেটার, যে ৮০টারও বেশি ম্যাচ খেলেছে, তার জানা উচিত এ ধরনের কাজ করা যায় না। অনুশীলনে এ রকম কাজ করার অভ্যেস থাকলে তবেই এটা হতে পারে। নেটে ব্যাট করার সময় অনেক ক্ষেত্রেই ব্যাটসম্যানরা বল হাতে ধরে এবং বোলারকে সেটা ফিরিয়ে দেয়। অজান্তেই মুশফিকুর সেই কাজ করে ফেলেছে এবং হাত দিয়ে বল ধরে নিয়েছে। কিন্তু সেটা কোনও অজুহাত হতে পারে না।” আর এই মাঠের বাইশ গজের ঘটনাটি এখন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার সর্তকতা মূলক প্রচারের বড় হাতিয়ার।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২