আরজি কর নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে লোকসভা ভোটে সিপিএম-বিজেপি’র হয়ে আসরে নামা নেটা নাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার প্রচার চালানো সিপিএম-বিজেপি সমর্থক নেটা নাগরিকরাই আরজি কর নিয়ে ‘গুজব’ ছড়াচ্ছে। ইতিমধ্যেই এক হাজারের বেশি সিপিএম ও বিজেপি ক্যাডারের পেজ বা প্রোফাইল চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে যেমন রয়েছে শিক্ষক-চিকি‍ৎসক-নার্স, তেমনই ব্যবসায়ী। কলকাতা পুলিশের তরফে ওই গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কলকাতা পুলিশের তরফে ওই গুজব রটনাকারী নেটানাগরিকদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ সত্বেও বেশ কয়েকজন সিপিএম ক্যাডার নেটমাধ্যমে আরজি করের চিকি‍ৎসকের নাম ও ছবি দিয়ে বিপ্লব ঘটানোর ডাক দিয়েছেন। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতার করা হবে।

সূত্রের খবর, গত লোকসভা ভোটে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার কু‍ৎসায় লিপ্ত ছিলেন আগমার্কা সিপিএম হিসাবে পরিচিত নেটা নাগরিককরা। অনেক ক্ষেত্রে বিজেপি সমর্থক পেজগুলিকেও শেয়ার করেছিলেন তারা। আবার উল্টোদিকে মমতার বিরুদ্ধে অপপ্রচার চালানো বিজেপি সমর্থক নেটা নাগরিকদের পেজ বা লেখার লিঙ্ক শেয়ার করে ছড়িয়ে দেওয়ার কাজ করেছিলেন সিপিএম সমর্থকরা। আরজি করে তরুণী চিকি‍ৎসকের নৃ্শংস খুনের পরে যৌথভাবেই কলকাতা পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রশাসনের ভাবমূর্তি কলঙ্কিত করতে মাঠে নেমে পড়েছেন। একের পর এক গুজব ছড়াচ্ছেন। সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে উসকে দিচ্ছেন।

ইতিমধ্যেই আরজি কর নিয়ে ‘গুজব’ ছড়ানো ও সরকারের বিরুদ্ধে লোক খেপানোর চক্রান্তে লিপ্ত থাকার অভিযোগে বিজেপি’র কট্টর সমর্থক চিকি‍ৎসক কুণাল সরকার ও আগমার্কা সিপিএম হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীকে। সেই সঙ্গে সিপিএম পার্টির সঙ্গে যুক্ত শিল্পী শুভব্রত মজুমদারকেও নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, ‘লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে সুবিধা করতে না পারা বিজেপি ও সিপিএম পন্থী নেটা নাগরিকরাই আরজি কর আন্দোলনের বাহানায় ফের তৃণমূলকে বিঁধতে নেমেছে। তাতে আপত্তি নেই। কিন্তু কলকাতা পুলিশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার ষড়যন্ত্রে সামিল কেউকেটাদের কাউকে রেয়াত করা হবে না।’

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের