Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারত-পাকিস্তানের লড়াই মানে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে।  বৃষ্টির দাপটে কোয়ার্টার ফাইনাল ভেস্তে যাওয়া একটা বলও না খেলে সেমিতে পৌঁছে গিয়েছে ভারত ও পাকিস্তান। তার পর থেকেই এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান মহারণের আশা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।  তবে শেষ চারে না হলেও সরাসরি সোনার পদক জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।  ক্রিকেটপ্রেমীদের নজর এখন ১ অক্টোবরের সেমিফাইনালের দিকে। দুই দল নিজেদের ম্যাচ জিতলেই ৩ অক্টোবর এশিয়ান গেমসের ফাইনালে হতে পারে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তানের লড়াই।  

কীভাবে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান? 

সোমবার এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল হংকং। কিন্তু নাগোয়ার প্রবল বৃষ্টিতে দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। ফলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়ে যায় ভারত ও পাকিস্তান।   ফলে মাঠে না নেমেই শেষ চারে জায়গা করে নেয় দুই দেশ। ভারতের সেমিফাইনালে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচের জয়ী দল। অন্যদিকে পাকিস্তান খেলবে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে। মঙ্গলবার হবে এই দুই কোয়ার্টার ফাইনাল। তাই ভারত-পাকিস্তান সেমিফাইনালের কোনও সম্ভাবনা নেই। তবে দুই দলই সেমিফাইনাল জিততে পারলে ৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। 

আরও পড়ুন: ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

সূচি অনুযায়ী, ১ অক্টোবর দুটি সেমিফাইনাল হবে এবং ৩ অক্টোবর ফাইনালে সোনার পদকের জয়ের জন্য খেলা হওয়ার কথা। অর্থাৎ, এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখতে হলে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট