ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যত সময় যাচ্ছে ততই তীব্র হচ্ছে রাশিয়া-ইউক্রেনের সংঘাত। ফের ইউক্রেনজুড়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাতেই মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ।  যুদ্ধ শুরুর পর থেকে ধারাবাহিক ভাবে ইউক্রেনে ড্রোন হামলা এটাই।  

সোমবার (২৮ সেপ্টেম্বর)  ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত  ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস ভবনে আঘাত হানে রাশিয়ার একটি  ড্রোন। বিস্ফোরণের পরই ভবনের ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। একটি গাড়িও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা। সেই হামলায় দুজন নিহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগ সোমবার সন্ধ্যায় জানিয়েছে, নিহতদের মধ্যে একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। কিয়েভের পাশাপাশি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ডিনিপ্রো শহরেও হামলা চালায় রুশ বাহিনী। একটি ব্যবসায়িক কেন্দ্রে ড্রোন আছড়ে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত হয়েছেন অন্তত ১৯ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশজুড়ে রুশ ড্রোন হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।  কিয়েভ ছাড়াও একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা, পেট্রল পাম্প এবং চিকিৎসাকেন্দ্রেও হামলার খবর মিলেছে। 

আরও পড়ুন: দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনের বিভিন্ন শহরে দ্রুতগতির জেটচালিত ড্রোন ব্যবহার বাড়িয়েছে রাশিয়া। সাধারণ ড্রোনের তুলনায় এগুলি দ্রুত এবং বেশি উচ্চতায় উড়তে পারে। ফলে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের দিকে ছোড়া ১২০টি ড্রোনের মধ্যে ৯০টিই ছিল জেটচালিত। এর মধ্যে মাত্র ৫৭ শতাংশ ড্রোন প্রতিহত করা সম্ভব হয়েছে। রুশ হামলার মাঝেই পাল্টা আক্রমণ চালানোর দাবি করেছে ইউক্রেন। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পরিকাঠামো এবং দুটি প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।   

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স