হামলা রুখতে বডি ক্যামেরা কিনছে কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করেন পুলিশ কর্মীরা। তাই পুলিশের ওপর আক্রমণ রুখতে বিশেষ তৎপর হল লালবাজার। আরও ৭০০টি বডি ক্যামেরা কিনছে কলকাতা পুলিশ। কর্মরত থাকার সময় যাতে আরও বেশি সংখ্যক পুলিশ বডি ক্যামেরা লাগিয়ে রাখতে পারে।

এবার ভাঙড় আসছে কলকাতা পুলিশের আওতায়। এই অঞ্চলের বাসিন্দারা এতদিন জেলা পুলিশের আওতায় থাকার ফলে কলকাতার ট্রাফিক নিয়ে কড়াকড়ির ব‌্যাপারটি অনেকেরই অজানা। তাই এই এলাকাতেও পুলিশের পক্ষ থেকে আগাম ব‌্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙড়ে যাতে ট্রাফিক পুলিশ ছাড়াও রাস্তায় কর্তব‌্যরত পুলিশকর্মীদের কাছে বডি ক‌্যামেরা থাকে সেই ব্যবস্থাও নিচ্ছে লালবাজার।

সামনের মাসেই পুজো। বাঙালির বড় উৎসব। পুজোতে ট্রাফিকের ওপর চাপ বাড়বে। ফলে বাড়তি নিরাপত্তা দরকার। এবার সেই ব‌্যবস্থা নিচ্ছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে নতুন করে ৭০০টি বডি ক‌্যামেরা কেনা হচ্ছে। তার জন‌্য লালবাজার খরচ করছে ৮৭ লাখ ৫০ হাজার টাকা।

এখন পুলিশের কাছে থাকা বডি ক‌্যামেরাগুলি আধুনিক করা হবে। অডিও ও ভিডিও দুই-ই রেকর্ড করা যাবে। ক‌্যামেরা হবে ওয়াটারপ্রুফ। রাতেও অন্ধকারে স্পষ্ট ছবি, ভিডিও করা যাবে। ১২০ ডিগ্রি থেকে ১৫০ ডিগ্রি পর্যন্ত কোণে ছবি ও ভিডিও তুলতে পারবে।  

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের