মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি দখল নিয়ে সমীক্ষা শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেআইনি দখল নিয়ে সমীক্ষা চালাতে শুরু করল কলকাতা পুলিশ। হাতিবাগান, মানিকতলা, গড়িয়াহাট, নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় এই সমীক্ষার কাজ চলবে। পাশাপাশি অবৈধ পার্কিং নিয়েও সমীক্ষা চালানো হবে।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় থানাকে সমীক্ষা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াকে ভিডিও ক্যামেরাবন্দি করা হবে। সমীক্ষা চলাকালীন পরিস্থিতি ও সমীক্ষা করার পর কী পরিস্থিতি থাকে, তা রেকর্ড রাখতেই এই ভিডিওগ্রাফির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কোথায় কোথায় সরকারি জমি দখল করে রাখা হয়েছে, সেই বিষয়টি যেমন দেখা হবে, তেমনি ফুটপাতের ওপর কোথায় নিয়ম না মেনে ব্যবসা হচ্ছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বেআইনি দখলমুক্ত করার যে অভিযান শুরু হয়েছে, তা এক মাস বন্ধ থাকবে। এই মাস সমীক্ষা চলবে। পাশাপাশি হকারদের জন্য আলাদা হকার জোন তৈরির কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন হকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘হকারদের এক মাস সময় দিচ্ছি। সব গোছাতে শুরু করুন। আপনাদের কোথায় জায়গা দেওয়া হবে, তা সরকার দেখবে।‘ মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই বেআইনি দখলমুক্ত করতে তৎপর হয়েছে প্রশাসন।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা