বামেদের ব্রিগেড, ছুটির শহরকে সচল রাখতে কী ব্যবস্থা লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার বামেদের ব্রিগেড। ছুটির দিনে ব্রিগেড হলেও পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে বদ্ধপরিকর পুলিশ। রবিবার হলেও ব্রিগেড থাকলে ট্রাফিকের ওপর প্রভাব পড়ার সম্ভাবনা থেকেই যায়। তাই ছুটির শহরকে সচল রাখতে শনিবার থেকেই তৎপর হয়েছে লালবাজার।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর বামেরা ব্রিগেডে সভার আয়োজন করেছে। ‘এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে’ – ব্রিগেডে এই স্লোগান দিয়েই তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। শারিরীক অসুস্থতার জন্য বহুদিন সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যায়নি তাঁকে কিন্তু রাজনীতির খোঁজখবর ছিল তাঁর নখদর্পনে। রবিবার ব্রিগেডে সভা করতে চলেছে বামেরা। লাল ঝান্ডা থেকে লাল মঞ্চ সবটাই রয়েছে। নেই অতীতে মঞ্চে উপস্থিত কিছু মানুষ। যাদের ডাক তরুণ প্রজন্মকে করেছিল উজ্জীবিত। বামেদের রবিবারের সমাবেশকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক লালবাজার।

লালবাজার সূত্রের খবর,  এদিন মোতায়েন থাকছে প্রায় ৯০০ পুলিশ। এই সমাবেশের জন্য শিয়ালদা ও হাওড়া স্টেশন, পার্ক সার্কাস ময়দান, খিদিরপুর মোড়, ভিক্টোরিয়া হাউস, এক্সাইড মোড়-সহ আটটি জায়গায় বামেদের জমায়েতের কথা রয়েছে। ফলে শহরজুড়ে ব্যাপক যানজট হতে পারে। তাই সকাল থেকেই এই এলাকায় মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের ট্রাফিকের পদস্থ আধিকারিকরা।

শহরের ছোটো ছোটো জায়গা থেকে মিছিল করে আসার কথা রয়েছে ব্রিগেডে। সেই ছোটো বড় রাস্তায় যাতে ট্রাফিক স্বাভাবিক থাকে, সেদিকে নজর দিতে বলা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এদিন  ময়দানে হাজির থাকবেন অন্য পুলিশকর্মীরাও। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এর আগেও ব্রিগেড হয়েছে। দক্ষতার সঙ্গে তা সামাল দেওয়া হয়েছে। এবারও তার অন্যথা হবে না।

হাওড়া স্টেশন, ব্রেবোর্ন রোড, রবীন্দ্র সরণি, বেন্টিঙ্ক স্ট্রিট, ধর্মতলা এলাকায় থাকবে বিশাল পুলিশবাহিনী। এছাড়াও চিত্তরঞ্জন অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড, রেড রোড, পার্ক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, এজেসি বোস রোড, সিআইটির মত গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিকের দিকেও কড়া নজর থাকবে।

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?