মৃত সার্জেন্টের মাথায় পাঁচটা ক্ষত! গান স্যালুটে শেষশ্রদ্ধা জানালেন নগরপাল

সোমবারে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা পুলিশের তিলজলা থানার আধিকারিকরা। জানা যায়, বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার করা হয়েছে এক ট্রাফিক সার্জেন্টের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবারে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কলকাতা পুলিশের তিলজলা থানার আধিকারিকরা। জানা যায়, বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার করা হয়েছে এক ট্রাফিক সার্জেন্টের দেহ। আর সেই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রাফিক সার্জেন্টদের মধ্যে। জানা যায়, মৃত ওই পুলিশ কর্মী কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট পদে নিযুক্ত ছিলেন। তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট ছিলেন নাম শশীভূষণ মিনজ। পুলিশের তরফে জানানো হয়েছে, বাসন্তী হাইওয়েরে ধারে বাইক থেকে ছিটকে পড়েই মৃত্যু হয়েছে। আর সেই সার্জেন্টের মৃত্যুতে শোকাহত কলকাতা পুলিশের আধিকারিকরা। মাথায় হেলমেট ছিল তাও পাঁচটা ক্ষত রয়েছে।

মঙ্গলবার বাসন্তী হাইওয়ের ধারে সার্জেন্টের দুর্ঘটনা এলাকা পরিদর্শনে যান বিশেষজ্ঞরা। রাস্তা সারাইয়ের কাজ করেছে পূর্ত দফতর। কিন্তু কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল সুরক্ষা থেকেও তদন্ত করছেন বিশেষজ্ঞরা। এদিন কলকাতা পুলিশের তরফে মৃত সার্জেন্ট শশীভূষণকে গান স্যালুট জানানো হয়েছে। শ্রদ্ধা জ্ঞাপণ করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘বাসন্তী হাইওয়ে রাস্তা সারাই করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষকে চিঠি লিখছি। সাইডে ক্র্যাশ ব্যরিয়র ও আর যা যা মেরামতি করার প্রয়োজন। সেটা চেষ্টা করছি। দুর্ঘটনা যাতে কমে, তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

সোমবার ঠিক বিকেল ৪টে নাগাদ পূর্ব কলকাতার বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শশীভূষণ মিনজ নামে ওই সার্জেন্ট তাঁর বাইক নিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়িকে ওভারটেক করে এগিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের সামনের চাকা গর্তে পড়ে যায়। তখনই বাইক থেকে অনেকটা দূরে ছিটকে পড়েন সার্জেন্ট। পিছনেই দ্রুত গতিতে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর