বাসন্তী হাইওয়েতে রক্তাত্ব অবস্থায় উদ্ধার ট্রাফিক সার্জেন্টের দেহ

পথ নিরাপত্তা বাড়াতে দুর্ঘটনায় জরিমানা বৃদ্ধি করলেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই দুর্ঘটনার জেরে মৃত্যুর খবর ভেসে আসছে কোথাও না কোথাও থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ নিরাপত্তা বাড়াতে দুর্ঘটনায় জরিমানা বৃদ্ধি করলেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু। প্রতিদিনই দুর্ঘটনার জেরে মৃত্যুর খবর ভেসে আসছে কোথাও না কোথাও থেকে। সোমবার আরও এক দুর্ঘটনার খবর উঠে এসেছে। বাসন্তী হাইওয়ের ধার থেকে উদ্ধার করা হয়েছে এক ট্রাফিক সার্জেন্টের দেহ। আর সেই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ট্রাফিক সার্জেন্টদের মধ্যে। জানা গিয়েছে, মৃত ওই পুলিশ কর্মী কলকাতা পুলিসের ট্রাফিক সার্জেন্ট পদে নিযুক্ত ছিলেন। তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের নাম শশীভূষণ মিনজ। পুলিশের তরফে জানানো হয়েছে, বাসন্তী হাইওয়েরে ধারে বাইক থেকে ছিটকে পড়েই মৃত্যু হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন আচমকাই এক ট্রাফিক সার্জেন্টের রক্তাত্ব দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যায় আনন্দপুর থানার পুলিশ ও তিলজলা ট্রাফিক সার্জেন্টের আধিকারিকরা। বাসন্তী হাইওয়ের পাশে ওই ট্রাফিক সার্জেন্টকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী বাইপাসের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেয়। মাথায় ইন্টারন্যাল হ্যামেরাজ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে পুলিশের অনুমান, হাইওয়েতে গর্তের মধ্যে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শশীভূষণের। স্থানীয়দের দাবি, ওই হাইওয়েতে কোনও বড় গাড়ি ধাক্কা মারে ট্রাফিক সার্জেন্টকে তাতেই মৃত্যু হয়। পুলিস সূত্রের দাবি, মৃত ট্রাফিক সার্জেন্ট তিলজলা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। এদিন ডিউটি চলাকালীন বাণতলার কাছে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের