‘আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল’, ট্যুইট খোঁচা কুণালের

চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে সঞ্জয়ে রাইকেই একমাত্র দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। তারপরে পরেই কুণালের ট্যুইট।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক আগেই বলে দিয়েছেন, ‘আমাদের কিছু লুকানোর নেই। দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় সেই জন্য সমস্ত কিছু পদক্ষেপ করা হবে। অপরাধী যেই হোক, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে ফাঁসির পক্ষে নই। কিন্তু, এই ধরনের ঘটনার ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করতে ফাঁসির দাবি করব।’ মুখ্যমন্ত্রীর সেই দাবির পরেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আক্রমণ চালিয়ে যাওয়া হয়েছিল। সিবিআই(CBI) তদন্তও চাওয়া হয়েছিল। আদালত তা মঞ্জুরও করে। এবার সেই সিবিআই শিয়ালদা আদালতে যে চার্জশিট(Charge Sheet) জমা দিল এদিন, সেখানে নাকি চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ে রাইকেই একমাত্র দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর সেই তথ্য সামনে আসার পরেই ট্যুইট(Tweet) করে খোঁচা দিল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।  

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই

এদিন কুণাল তাঁর ট্যুইটে লিখেছেন, ‘যারা CBI চেয়েছিলেন, আজ দেখুন, মূল ধর্ষণ ও খুনের মামলায় তারা এতদিনে শুধু সঞ্জয় রাইয়ের নামেই চার্জশিট দিল, যাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে। হয়ত পরে অন্য নাম জুড়বে। কিন্তু আজ মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল।’ কার্যত সিবিআইয়ের চার্জশিট এটা পরিষ্কার করে দিয়েছে যে কলকাতা পুলিশ ভুল তদন্ত করেনি, সত্যকে বিকৃত করেনি, কোনও কিছু ধামাচাপাও দেয়নি। এই ঘটনার পরে এদিন আন্দোলনে নামা চিকিৎসক সমাজেরও কেউ কেউ মুখ খুলেছেন। যেমন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সিবিআই চার্জশিট যে দিয়েছে এটাই বড় আশার কথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিশ্চয় দুষ্কৃতী চক্রের বিষয়টি খতিয়ে দেখবেন। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘটনা ঘটিয়েছেন, বা ঘটানোর জন্য সহায়ক ভূমিকা রেখেছিলেন, যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা তদন্তকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমার আশা সিবিআই এদের সবার বিরুদ্ধে চার্জশিট দেবে।’

আরও পড়ুন, ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের কর্মসূচি, পদক্ষেপের ইঙ্গিত মনোজ বর্মার

ঘটনা হচ্ছে, আর জি কর কাণ্ডে প্রথম থেকেই আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা দাবি করে আসছেন কলকাতা পুলিশ তথ্যপ্রমাণ লোপাট করেছে। আর তা নাকি করা হয়েছে রাজ্যের শাসক দলের নির্দেশেই। কিন্তু সিবিআইয়ের চার্জশিটে এটা পরিষ্কার তথ্যপ্রমাণ লোপাটের কোনও ঘটনার সঙ্গেই জড়িত নেই কলকাতা পুলিশ। তবে তাঁরা চার্জশিটে তথ্যপ্রমাণ লোপাটের যে কথা বলেছেন সেখানে ২জনের নাম আছে। সেই ২জন হলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। শেষের জন কলকাতা পুলিশের কর্মচারী হলেও এটা বলা যায় না যে গোটা বাহিনী প্রমাণ লোপাটে জড়িত। এটাও বলা যায় না যে রাজ্যের শাসক দল প্রমাণ লোপাটের কোনও ঘটনার সঙ্গে জড়িত। চার্জশিটেও সেই ধরনের কোনও কথা বলা হয়নি। অন্তত এখনও সেইরকম কিছু সামনে আসেনি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ