গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু কমাতে নয়া ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে শহরে

সড়ক দুর্ঘটনা রুখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। এবার শহরের রাস্তায় জেব্রা ক্রসিং বরাবর এলইডি লাইট বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রুখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। এবার শহরের রাস্তায় জেব্রা ক্রসিং বরাবর এলইডি লাইট বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা ট্রাফিক পুলিশ। যা কাছাকাছি সিগন্যাল সিস্টেমের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা হবে।

প্রসঙ্গত মহানগরের বিভিন্ন জায়গায় প্রতি বছর রাস্তা পেরনোর সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বহু মানুষের। মৃত্যুর ঘটনা কমাতে তাই নতুনভাবে সিগন্যালিং ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই সিস্টেম চালু হলে রাস্তার ট্রাফিক সিগন্যালের আলো লাল হলে এলইডি লাইট সিগন্যাল পোস্টের সঙ্গে সঙ্গে রাস্তায় লাল রঙের আলো ফ্ল্যাশ করবে। সিগন্যাল যেভাবে বদলাবে এলইডি লাইটের রঙও সেই অনুযায়ী বদলে যাবে। বিষয়টি নিয়ে কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার সুনীল যাদব জানান, ‘আমরা আশা করছি যে এই নতুন সিগন্যাল সিস্টেমটি চালু করা হলে পথচারীদের দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাবে’। তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও, মানুষ এখনও ট্রাফিক নিয়ম মানছে না। জেব্রা ক্রসিংগুলি যদি এলইডি লাইট দিয়ে ঘেরা হয়, তাহলে মানুষ সেই নির্দিষ্ট অংশ দিয়ে রাস্তা পারাপার করবে। এছাড়া ভিড়ের সময় অনেক চালক সিগন্যাল দেখতে পান না। সেক্ষেত্রে রাস্তায় জ্বলন্ত আলো কারোর নজর এড়াবে না’।

তবে এই ব্যবস্থা এখনই কলকাতার সমস্ত রাস্তায় চালু হচ্ছে না। কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, আপাতত শহরের ২৫টি ট্রাফিক গার্ডের মধ্যে একটি ট্রাফিক গার্ডে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করা হবে। প্রথমে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিটে এলইডি লাইট বসানো হবে বলে জানা গিয়েছে।

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল