হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে প্রণয় ও নাবালক ছেলে! জট কাটবে কী ট্যাংরাকান্ডের ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে প্রণয় দে ও তার নাবালক ছেলে। শনিবার(২২ ফেব্রুয়ারি)তাদের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বিশ্রামে থাকতে হবে তাদের। কেননা তারা এখনও পুরোপুরিভাবে সুস্থ নয়। এদিকে প্রণয় দে হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রসূন দে-কে এখনও হাসপাতালে ভর্তি থাকতে হবে।কেননা তার শারীরিক অবস্থা খারাপ রয়েছে। দে পরিবারের ছোট ছেলে প্রসূন এখনও বাইপাসের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর,দে পরিবারের বড় ছেলে প্রণয়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার ছিল।সঙ্গে শরীরের ডান দিকের বেশ কিছু জায়গায় ছোট আকারের মাল্টিপল ফ্র্যাকচার ছিল। অপারেশনের পর আপাতত স্থিতিশীল রয়েছে প্রণয়। তাই তাকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।অন্যদিকে নাবালক ছেলের কাঁধে ফ্র্যাকচার ছিল। আলনার কাছে। ডান কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত আছে।তার রিকনস্ট্রাক্টিভ সার্জারি হয়েছে। নাবালক এখন স্থিতিশীল।

অন্যদিকে হাসপাতাল কতৃপক্ষ আরও জানিয়েছে, প্রসূনের মাল্টিপল বাইল্যাটেরাল রিব ফ্র্যাকচার(দুই দিকের পাঁজরে গুরুতর আঘাত)কাঁধের হাড় বা আলনা ডিসলোকেশন। তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এই মুহূর্তে রিলিজ করার মতো বা শিফট করার মতো অবস্থায় নেই দে বাড়িত ছোট ছেলে প্রসূন। তাই কদিন আরও হাসপাতালে থাকতে হবে তাকে। তবে ঠিক কতদিন পর হাসপাতল থেকে ছাড়া হবে তা এখনও জানা যায় নি।

তদন্তে জোর দিয়েছে পুলিশ। প্রশ্ন উঠছে প্রণয়দের ভবিষ্যৎ এখন কী হবে? ৩ মহিলার খুনিই বা কে? সত্যিই কি সপরিবারে আত্মহত্যা করতে চেয়েছিল ?নাকি পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাদের। তা জানতে আজ প্রণয় এবং তার নাবালক পুত্রকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। প্রসূণ আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তবে সুস্থ হলে তাকেও টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে বলে পুলিশ সূত্রে খবর।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে