ঘুম ভেঙেই কলকাতার প্রশ্ন, বর্ষা কী এসে গেল, জেনে নিন সত্যিটা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি মোটেও বর্ষার বৃষ্টি নয়। এটা প্রাক বর্ষার বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিমল চলে গিয়েছে। আর তার পরে পরেই কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে(South Bengal) ফিরে এসেছিল দুঃসহ গরম। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই বদলে গিয়েছে ছবি। গুড়ুম গুড়ুম শব্দে মেঘের ডাক মাঝ রাতে অনেকেরই ঘুম কেড়ে নিয়েছিল। সঙ্গে জুড়েছিল ঘন ঘন বজ্রপাত। অনেকেই ভেবেছিলেন কালবৈশাখী হানা দিয়েছে। কিন্তু রাতভর চলেছে বৃষ্টি। সকালে উঠেও সবাই দেখেন আকাশের মুখ ভার। সঙ্গে চলছে অঝোর ধারায় বৃষ্টি(Rain)। আর তা দেখেই সকলের প্রশ্ন, তাহলে কী কলকাতায় বর্ষা(Monsoon) চলে এল? ঘটনাচক্রে গতকালই বাংলায় পা রেখেছেন বর্ষা রানী। আর তাই আমজনতার কৌতুহলও বেড়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি মোটেও বর্ষার বৃষ্টি নয়। এটা প্রাক বর্ষার বৃষ্টি(Pre Monsoon Shower)।

শনিবার থেকে দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস আগে থেকেই ছিল। কেননা রিমল চলে গেলেও বাংলার পরিমন্ডলে প্রচুর জলীয় বাষ্প রেখে গিয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর তার জেরেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বুকে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, আগামিকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং দুই ২৪ পরগনাতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ক্ষেত্রে থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় থাকছে কমলা সতর্কতা। সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। শনিবারও কলকাতায় হতে পারে বৃষ্টিপাত। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্ক থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তিও পাল্লা দিয়ে বাড়তে পারে। শনিবার থেকে টানা ২ থেকে ৩ দিন কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদও নেমেছে স্বাভাবিকের নীচে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭২ শতাংশ। বৃহস্পতিবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার, তোপসিয়াতে ৩৭ মিলিমিটার, উল্টোডাঙাতে ২২ মিলিমিটার, মানিকতলাতে ২০ মিলিমিটার, বীরপাড়া ১৮ মিলিমিটার, গার্ডেনরিচ এলাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

টাইগারকে গুলি চালিয়েছিল ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

বন্দুক নিয়ে শর্বরীর সঙ্গে রোম্যান্স আহানের, ‘সাইয়ারা’ নায়কের ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ