বিকাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের, ২৭ লক্ষ টাকা নগদে

SLST চাকরিপ্রার্থীদের কাছ থেকে মামলা লড়ার জন্য বিকাশ ও তাঁর সহযোগী আইনজীবীরা ২৭ লক্ষ টাকা নিয়েছেন নগদে। দাবি কুণালের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত নিয়োগের দাবিতে শনিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের(Kunal Ghosh) সঙ্গে দেখা করলেন ২০১৬ সালের SLST চাকরিপ্রার্থীরা(SLST Job Aspirants)। সেই সাক্ষাৎ শেষে কুণাল সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সিপিআই(এম)’র রাজ্যসভার সাংসদ তথা কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র এবং পেশায় আইনজীবী বিকাশ ভট্টাচার্যের(Bikash Bhattacharya) বিরুদ্ধে। কুণাল দাবি করেন, এই SLST চাকরিপ্রার্থীদের কাছ থেকে মামলা লড়ার জন্য বিকাশ ও তাঁর সহযোগী আইনজীবীরা ২৭ লক্ষ টাকা নিয়েছেন নগদে। অথচ তারপরেও এই চাকরিপ্রার্থীরা চাকরি পেয়ে গিয়েও সেখানে যোগদান করতে পারছেন না আদালতের স্থগিতাদেশের জন্য। আবার সেই স্থগিতাদেশ এসেছে সিপিআই(এম)’র(CPIM) করা মামলার জন্য। অর্থাৎ একদিকে বাম শিবির থেকে মামলা করা হচ্ছে চাকরি আটকে দেওয়ার জন্য, এবং অন্যপক্ষ থেকে বাম আইনজীবীরাই সেই সব মামলা লড়ার জন্য মোটা টাকা নিচ্ছেন এইসব চাকরিপ্রার্থীদের কাছ থেকে।

কুণালের দাবি, কিছু বাম আইনজীবী মামলার পর মামলা করে এরাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের পথে বড় বাধা সৃষ্টি করছেন। এদের জন্য বাংলার তরুণ প্রজন্ম তাঁদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এরা মুখে বলছেন তাঁরা গরিবের নেতা, অথচ এই ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের মধ্যে শারীরশিক্ষার ক্ষেত্রে যারা নিয়োগপত্র পেয়েছেন তাঁদের মামলা লড়ার জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা নিচ্ছেন। কর্মশিক্ষার জন্য নিচ্ছেন ৭০ হাজার টাকা। মুখ্যমন্ত্রী যখনই এই নিয়োগ জটিলতার জট কাটাচ্ছেন, তখনই নতুন মামলা করে সেই নিয়োগ আটকে দেওয়া হচ্ছে। এই সবের পিছনে আছে সিপিআই(এম)। তাঁরাই দুমুখো নীতি নিয়ে চলেছেন। একদিকে মামলা দায়ের করছেন চাকরির নিয়োগ আটকাবার জন্য আবার তাঁরাই মামলায় ভুক্তভোগীদের কাছ থেকে মোটা টাকা আদায় করছেন মামলায় লড়াই করার জন্য। কুণাল এই সব বাম আইনজীবী ও বাম শিবিরের কাছে অনুরোধ রাখেন ‘রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়। কিন্তু এদের চাকরি আর জীবন নিয়ে ছেলেখেলা করবেন না।’

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘আমাই ছেলে নির্দোষ, ওঁকে ফাঁসানো হচ্ছে’, দাবি টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে ধৃত সুমিতের মায়ের

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০