কলকাতা শহরে নজরদারি জোরদার করতে ৫০ টি মোটরসাইকেল পেট্রলিং

Share:

সুব্রত রায়: কনকনে শীতের রাতে কলকাতা শহরকে আরো নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ । দিল্লি শহর দেশের অন্যান্য রাজ্যে রাতের অন্ধকারে যে ধরনের অপরাধ ঘটছে তা যাতে কলকাতায় না ঘটে তার জন্য আগাম উদ্যোগ নিল লালবাজার (Lalbazar) । রাতের শহরে মহিলাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মদ্যপ অবস্থায় মোটরসাইকেল বা গাড়ি চালানো রুখতে জোরদার করা হলো নজরদারি পেট্রোলিং। মদ্যপান করে গাড়ি চালানো, ওভার স্পীডিং এবং বিনা হেলমেটে গাড়ি চালানোর ফলে কলকাতা শহরে দুর্ঘটনা ক্রমশ বাড়ছে। সেই ঘটনা রোধেই শহরের বুকে ৫০ টি মোটরসাইকেলে (Motorcycle) নজরদারির শুভ সূচনা হলো লালবাজারে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ,৫০ টি মোটরসাইকেল পেট্রোলিংয়ের যাত্রাপথের সূচনা করেন ফ্ল্যাগ অফ করে।

এই পরিস্থিতিতে দুর্ঘটনা কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে লালবাজার। পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল জানান, শহরে চেকিং যেমন বাড়ানো হচ্ছে এর পাশাপাশি পানশালাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে মদ্যপায়ীদের সতর্ক করতে। লালবাজারে আজ এক অনুষ্ঠানে পঞ্চাশটি হিরো মটো কর্প মোটরসাইকেল পুলিশের যাত্রার সূচনা করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, কলকাতা শহরের অপরাধ দমনে এই বাইক গুলিতে থাকা পুলিশ অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ লালবাজারে কলকাতা পুলিশের তরফে ৫০ টি মোটরবাইক দেওয়া হল থানায়। মূলত মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই মোটরসাইকেল টহল দেবে। পুলিশ কমিশনার (CP)আরো জানান, ৫০ টি মোটরসাইকল দেওয়া হল আরও পরিদর্শন বাড়বে এবং মহিলাদের নিরাপত্তা আরও দেওয়া হবে। STF – র জঙ্গী গ্রেফতার নিয়ে তিনি বলেন,তদন্ত চলছে। আর তথ্য আসবে।পরবর্তী সময় আমরা আপনাদের জানিয়ে দেব। এটি এই অনুষ্ঠানে আনন্দের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল হেডকোয়ার্টার শুভঙ্কর সিনহা বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে