নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাজ্যে পালাবদল হয়েছে। আর তার পর থেকেই প্রধান বিরোধী দলের নেতাদের অযথা বাড়তি নিরাপত্তা সরিয়ে নিয়েছে লালবাজার। এই নিয়ে বিরোধী দলের ক্ষোভ থাকলেও তাতে গুরুত্ব দিতে চাইছেন না কেউ। কদিন আগেই প্রধান বিরোধী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়তি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ রাজীব কুমার এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের নাম। তাঁদের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে বলে খবর।

এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তা সরিয়েছে রাজ্য সরকার। তৃণমূলের শীর্ষ নেতার বাড়ির সামনে থেকে পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এবার নিরাপত্তায় কাটছাঁট করা হল—রাজীব কুমার, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের। এমনকী রাজীব কুমার ছাড়াও তৃণমূল কংগ্রেসের ১০ জন নেতা থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রীর বাড়ির নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। এঁদের হাউস গার্ড সরাল লালবাজার বলে সূত্রের খবর।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। সেখানে একজন সাংসদের যতটা নিরাপত্তা পাওয়া উচিত তাই রাখা হয়েছে। বাড়তি বাড়ির সামনে পুলিশের বিশাল বাহিনী রাখা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী হলে এমন নিরাপত্তা মেলে। তাই অযথা বাড়তি নিরাপত্তা সরিয়ে নিয়েছে লালবাজার। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার –সহ ১০ নেতার নিরাপত্তা কমানো হল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষদের হাউস গার্ড সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিদের প্রয়োজনের তুলনায় অধিক নিরাপত্তা কাটছাঁট করা হচ্ছে বলে সূত্রের খবর।

এছাড়া লালবাজার সূত্রে খবর, সাংসদ রাজীব কুমার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন নিরাপত্তা পাওয়ার তেমন পাবেন। কুণাল ঘোষ এখন বিধায়ক। তিনি বিধায়ক হিসেবেই নিরাপত্তা পাবেন। অরূপ, শোভনদেব এখন আর মন্ত্রী নন। অরূপ বিশ্বাস ভোটে হেরেও গিয়েছেন। সুতরাং সেই হিসেবেই নিরাপত্তা সরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে অবশ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে কদিন আগে নির্দেশ দেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যেন কোনও কাটছাঁট করা না হয়। কারণ তিনি তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন।

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর