উপনির্বাচনে রায়গঞ্জে প্রার্থী কংগ্রেসের, বাকি ৩ আসনে লড়ছে বামেরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জোট বেঁধে লড়তে গিয়ে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বামফ্রন্ট-কংগ্রেস জোটের। কার্যত বঙ্গে সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হয়েছে দুই শিবিরই। তাতে কী? ফের বিধানসভা উপনির্বাচনে হাতে-হাত মিলিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুই শিবির। যে চার আসনে ভোট হবে তার মধ্যে রায়গঞ্জে লড়বে কংগ্রেস। আর বাকি তিন আসনে লড়বে বামেরা। শুক্রবার তিন আসনের প্রার্থীর নাম ঘোষণাও করা হয়েছে।

আগামী ১০ জুলাই রাজ্যে মানিকতলা, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাধন পাণ্ডের মৃত্যুর ফলে শূন্য হয়েছে মানিকতলা আসন। আর বাকি তিন আসনের বিধায়করা লোকসভা ভোটে লড়ার জন্য ইস্তফা দিয়েছিলেন। মানিকতলা বাদে বাকি তিন আসনেই গত বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। পদ্ম শিবিরের হয়ে বিধায়ক নির্বাচিত হওয়া কৃষ্ণকুমার কল্যাণী, বিশ্বজি‍ৎ দাস ও মুকুটমণি অধিকারী পরে অবশ্য শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শুক্রবার সকালেই চার আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। মানিকতলায় প্রত্যাশামতোই প্রার্থী করা হয়েছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের সহধর্মিনী সুপ্তি পাণ্ডেকে। রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ আসনে প্রার্থি করা হয়েছে কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারীকে। আর বাগদায় প্রার্থী করা হয়েছে দলের সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বামফ্রন্টের বৈঠকে তিন আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। মানিকতলা আসনে প্রার্থী করা হয়েছে সিপিআইএমের কলকাতা জেলা কমিটির সদস্য রাজীব মজুমদারকে। রাণাঘাট দক্ষিণে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। আর বাগদা আসনে প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু