বৃহস্পতিবার শুরু মাধ্যমিক, ফল ঘোষণা কবে জানিয়ে দিল পর্ষদ

সাংবাদিক বৈঠক থেকে চলতি বছরে মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে তা জানিয়ে দেন পর্ষদ সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে চলতি বছরে মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে তা জানিয়ে দেন পর্ষদ সভাপতি।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, এ বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। যারা পরীক্ষায় বসতে চলেছে সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানান পর্ষদ সভাপতি। পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, সেই বিষয়ে রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন জানান, আগামী মে মাসের শেষ সপ্তাহে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পর্ষদ।

উল্লেখ্য এ বছর ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসতে চলেছে। পর্ষদ সভাপতি জানান, ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ করা হয়েছে এবারের মাধ্যমিকে। পাশাপাশি পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলিটর নিয়োগ করা হয়েছে বলে জানান তিনি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘন্টার জন্য বনধের ডাক দিয়েছেন বিনয় তামাঙ। পরীক্ষা শুরুর দিনে পাহাড়ে বনধের ডাক দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তবে বন্ধ ডাকা হলেও মাধ্যমিক পড়ুয়াদের ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন বিনয় তামাঙ। উল্লেখ্য এ বছর দার্জিলিঙ থেকে মাধ্যমিকে বসতে চলেছে ৫৩২৯ জন পড়ুয়া। কালিম্পঙ থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে ৩৪৩৯ জন ছাত্র ছাত্রী।

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড